আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শ্রীপুরে ৩ বিয়ের পর পরিবারকে বঞ্চনা, স্ত্রী-সন্তানকে পিটিয়ে যখম থানায় অভিযোগ খুলনা বিভাগীয় প্রেস ক্লাব,কালীগঞ্জ উপজেলা শাখার দ্বি-বার্ষিক কমিটি অনুমোদন গ্যাস সংকটে চরম ভোগান্তিতে চট্টগ্রাবাসী, কটিয়াদীতে ১৬৫ শতক জমি নিয়ে পাল্টা সংবাদ সম্মেলন সালথায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মনুমুখ ইউনিয়নের সাধু হাটি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৫ কুলাউড়া পৌর বিএনপি'র কমিটি স্থগিত ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে: মির্জা ফখরুল নাকে টিপলে দুধ বের হবে পাটোয়ারীর: প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করে মুন্ডুমালায় খাবার পানির সমস্যা নীলফামারী সরকারি কলেজে ছাত্রশিবিরের চিত্রপ্রদর্শনী পরিদর্শনে এমপি মাওলানা আব্দুস সাত্তার ফলন্ত গাছ কেটে ফেলার ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন বিশ্ব বাণিজ্য ও ঝুঁকি বহনকারী সমুদ্রযাত্রীদের স্মরণে পাবনায় সমুদ্রযাত্রী দিবস উদযাপিত নড়াইলে হাইট ব্যারিয়ারে ধাক্কা, নসিমন থেকে ছিটকে গরু ব্যবসায়ীর মৃত্যু
Banner Advertisement

রাজাখালী মাতবর পাড়া সঃ প্রাঃ বিঃ থেকে মেধাবী নাঈমুল হাসানের টেলেন্টপুলে বৃত্তি লাভ

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jul 24, 2026
  • সংবাদটি দেখেছেন: 60
ছবির ক্যাপশন :

এনামুল হক রাশেদী, স্টাফ করেসপন্ডেন্টঃ
কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার উঃ পঃ রাজাখালী মাতবর পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী নাঈমুল হাসান প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে বিদ্যালয়, পরিবার এবং এলাকাবাসীর জন্য গৌরব বয়ে এনেছে।

নাঈমুল হাসান উপজেলার রাজাখালী ইউনিয়নের ঐতিহ্যবাহী ছৈদন মাতবর বাড়ির মোঃ ইউনুস গনি এবং শিক্ষিকা মাতা মোছাঃ কাশেফা বেগমের সন্তান। তার এই অসাধারণ সাফল্যে পরিবারে আনন্দের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যেও উৎসবের আমেজ বিরাজ করছে।

বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ জানান, নাঈমুল হাসান শুরু থেকেই একজন পরিশ্রমী, বিনয়ী, মেধাবী ও শৃঙ্খলাপরায়ণ শিক্ষার্থী। নিয়মিত অধ্যবসায়, শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা এবং পরিবারের সার্বিক সহযোগিতার ফলেই সে এই কৃতিত্ব অর্জন করেছে।

এলাকার বিশিষ্টজনেরা নাঈমুল হাসানকে অভিনন্দন জানিয়ে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও সে তার মেধা ও পরিশ্রমের মাধ্যমে আরও বড় সাফল্য অর্জন করে দেশ ও জাতির সুনাম বয়ে আনবে।
নাঈমুল হাসান উঃ পঃ রাজাখালী মাতবর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য যেমন গর্বের, তেমনি অন্যান্য শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
ট্যালেন্টপুলে বৃত্তি লাভের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে নাঈমুল হাসান রীতিমত সবাইকে চমকে দিয়ে বলেন,-- সে তার জিবনাচার দিয়ে তার ভাই-বোনদের অনুসরনীয় আদর্শ হতে চায়। অবসরে সে একাডেমিকেল পাঠ্য পুস্তকের পাশাপাশি বিজ্ঞান, ধর্ম, ইতিহাস ও সমসাময়িক ঘটনাবলীর উপর ফিচার পড়ে অবসর কাটায়। ভবিষ্যতে সে তার এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে দেশ-মাটি ও মানুষের সেবার লক্ষ্যে ডাক্তার হতে চায়। তার এ সফলতার জন্য সে তার বাবা-মা ও শিক্ষকদের উৎসাহ, অনুপ্রেরনা ও কেয়ারিংই তাকে উদ্ভুদ্ধ করেছে বলে জানান।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement