আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
কালিয়াকৈরে ইন্টারনেট লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, দুই হাত হারালেন তরুণ সোহান মাদকাসক্তি মুক্ত সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত আওয়ামী লীগের শাসনামলের ষড়যন্ত্রমূলক মামলার পাঁচ বছর: স্মৃতিচারণে সাংবাদিক আককাস সিকদার ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি পাঁচবিবিতে খাল খননের অব্যয়িত টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও নড়াইলের কালিয়ায় সড়ক দুর্ঘটনায় অটোভ্যান চালকের মৃত্যু চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী রায়হান দোজখ দেখে ফেলেছে: এসপি মাসুদ বেড়ায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত অস্ত্র উদ্ধারে ডেভিড ইমনসহ ৫ সন্ত্রাসীর ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ পটুয়াখালীতে হেরোইনসহ দুই নারী আটক ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে মানববন্ধন শ্রীমঙ্গলে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিন কারবারি গ্রেপ্তার সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭দিনের কারাদণ্ড শ্রীপুরে ৩ বিয়ের পর পরিবারকে বঞ্চনা, স্ত্রী-সন্তানকে পিটিয়ে যখম থানায় অভিযোগ খুলনা বিভাগীয় প্রেস ক্লাব,কালীগঞ্জ উপজেলা শাখার দ্বি-বার্ষিক কমিটি অনুমোদন
Banner Advertisement

সেনবাগ স্পোর্টিং ক্লাবের প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jul 28, 2026
  • সংবাদটি দেখেছেন: 149
ছবির ক্যাপশন :

মোঃসামছু উদ্দিন লিটন,সেনবাগ (নোয়াখালী) 
নোয়াখালী জেলার  সেনবাগ উপজেলায় সেনবাগ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর জমজমাট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০শে মে)  সেনবাগ সরকারি পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শকের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক টপ স্টার গ্রুপের ব্যবস্হাপনা পরিচালক  লায়ন সৈয়দ হারুন (এমজেএফ)। তিনি খেলোয়াড়দের উদ্দেশ্যে বক্তব্যে বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া চর্চার মাধ্যমে সুস্থ ও মেধাবী প্রজন্ম গড়ে তোলা সম্ভব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ নূর নবী বাচ্চু, সাবেক সভাপতি সেনবাগ উপজেলা ছাত্রদল হুমায়ুন কবির হুমু, সেনবাগ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ চান্দন হোসেন রাজু এবং আনোয়ার উল্যাহ আজাদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেনবাগ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ সানাউল্যাহ্।
খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি, ক্রেস্ট বিতরণ করা হয়। আয়োজকরা জানান, সেনবাগে ক্রীড়া সংস্কৃতির বিকাশ এবং তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতেই এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
ফাইনাল ম্যাচ ঘিরে স্থানীয় ক্রীড়ামোদী দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায় এবং শান্তিপূর্ণ পরিবেশে টুর্নামেন্টের সফল সমাপ্তি ঘটে।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement