আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডেমরা-যাত্রাবাড়ী এলিভেটেড এক্সপ্রেসওয়েতে সড়কবাতি না জ্বলায় বাড়ছে ঝুঁকি আপনাদের অধিকার আদায়ে নির্বাচনে অংশ নিতে চাই: নাসিম মোড়ল আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রিজার্ভ বনভূমিতে গাছ কেটে বন ভূমি দখলের প্রয়াস গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে জামায়াতের গণমিছিল শ্রীমঙ্গল ও কমলগঞ্জ রেলস্টেশন পরিদর্শনে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী হানিট্র্যাপ চক্রের মূলহোতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাউফলে মানববন্ধন ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে হাওরে নৌকা ডুবে ৪জন নিখোঁজ,১ জনের লাশ উদ্ধার। চট্টগ্রাম মেট্রোপলিটন মাস্টারপ্ল্যানে যুক্ত হচ্ছে নতুন পাঁচ উপজেলা পাঁচবিবিতে অসহায় দরিদ্র মহিলাদের মাঝে এসডিএসের উদ্যোগে গরু বিতরণ পাবনার বেড়ায় ইয়াবা ব্যবসায়ী ও চিহ্নিত মাদক ডিলার আমিনের ১ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত ওসমানীনগরে সরকারি রাস্তা প্রতিবন্ধকতার পায়তারার অভিযোগ জুলাই গণভোট ও সংস্কার কার্যকরের দাবিতে বেড়ায় জামায়াতের গণমিছিল চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ, চাকরি হারালেন সাড়ে ৪ হাজার শ্রমিক ভালো লেখক হতে হলে আগে ভালো পাঠক হতে হবে: সম্পাদক মোস্তফা মামুন
Banner Advertisement

ওসমানীনগরে জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় উন্নয়ন অব্যাহত থাকবে: হুমায়ুন কবির

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Aug 1, 2026
  • সংবাদটি দেখেছেন: 73
ছবির ক্যাপশন :

ওসমানীনগর,সংবাদদাতা:
ইনশাআল্লাহ, জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় ওসমানীনগরে উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে। জনগণের কল্যাণে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল করা হবে এবং এলাকার অবকাঠামো, শিক্ষা, যোগাযোগ ও সামাজিক উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।
সিলেটের ওসমানীনগর উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির উদ্বোধন ও সামাজিক কার্যক্রমে অংশ নিয়ে এসব কথা বলেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব এবং মাননীয় পররাষ্ট্র মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
বুধবার  সকাল ১১টায় ওসমানীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে উপজেলার আটটি ইউনিয়নের অসহায় ও দরিদ্র মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, সরকার দেশের প্রতিটি অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। ওসমানীনগরের উন্নয়নেও এই ধারাবাহিকতা বজায় থাকবে।
পরে দুপুর ১টায় উমরপুর ইউনিয়নের লামা ইসপুর গ্রামের আলাউর রহমান শান্তের বাড়ির সিসি ঢালাই রাস্তার উদ্বোধন করেন তিনি। এরপর একই ইউনিয়নের মোল্লাপাড়া আব্দু মিয়া কলেজ প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
তিনি বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। উন্নয়নের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা করতে সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ইমরান আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশা, বৃহত্তর বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দাল মিয়া, তাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট রাজনীতিবিদ এমরান রব্বানী, উপজেলা ভাইস চেয়ারম্যান গয়াছ মিয়া, সৈয়দ এনায়েত, শাহ জাহাঙ্গীর, কামাল আহমদ পারভেজ, সেলিম আহমদ, উমরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল রউফ, সৈয়দ বাবুল মিয়া, আলাউর রহমান শান্ত, যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা জয়নাল মিয়া, এনাম পীর, মানিক মিয়া, তোফায়েল আহমদসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে উপস্থিত সাধারণ মানুষ সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। দিনব্যাপী বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি ও সামাজিক কার্যক্রমে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement