আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
কালিয়াকৈরে ইন্টারনেট লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, দুই হাত হারালেন তরুণ সোহান মাদকাসক্তি মুক্ত সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত আওয়ামী লীগের শাসনামলের ষড়যন্ত্রমূলক মামলার পাঁচ বছর: স্মৃতিচারণে সাংবাদিক আককাস সিকদার ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি পাঁচবিবিতে খাল খননের অব্যয়িত টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও নড়াইলের কালিয়ায় সড়ক দুর্ঘটনায় অটোভ্যান চালকের মৃত্যু চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী রায়হান দোজখ দেখে ফেলেছে: এসপি মাসুদ বেড়ায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত অস্ত্র উদ্ধারে ডেভিড ইমনসহ ৫ সন্ত্রাসীর ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ পটুয়াখালীতে হেরোইনসহ দুই নারী আটক ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে মানববন্ধন শ্রীমঙ্গলে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিন কারবারি গ্রেপ্তার সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭দিনের কারাদণ্ড শ্রীপুরে ৩ বিয়ের পর পরিবারকে বঞ্চনা, স্ত্রী-সন্তানকে পিটিয়ে যখম থানায় অভিযোগ খুলনা বিভাগীয় প্রেস ক্লাব,কালীগঞ্জ উপজেলা শাখার দ্বি-বার্ষিক কমিটি অনুমোদন
Banner Advertisement

‎হল ফি আদায় নিয়ে প্রশ্ন তুললেন ববি শিবির সেক্রেটারি,সবার জন্য আবাসন নিশ্চিতের দাবি

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jul 26, 2026
  • সংবাদটি দেখেছেন: 67
ছবির ক্যাপশন :

বরিশাল বিশ্ববিদ্যালয় সংবাদদাতা:
‎‎বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২০২৫–২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের কাছ থেকে "হল অ্যাটাচমেন্ট" বাবদ ১,১০০ টাকা ফি আদায়ের বিষয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি জাকারিয়া ইসলাম বাবু।
‎সোমবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলে নিয়মিত এলটমেন্টের মাধ্যমে গড়ে মাত্র ১০০ জন শিক্ষার্থী সিট বরাদ্দ পান। এ অবস্থায় নবীন শিক্ষার্থীদের কাছ থেকে হল ফি আদায় করা হলেও সবার জন্য আবাসনের ব্যবস্থা কীভাবে করা হবে, তা নিয়ে প্রশাসনের কাছে ব্যাখ্যা চান তিনি।
‎পোস্টে আরও উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের দুটি হলের মোট আসনসংখ্যা প্রায় ১,২০০ হলেও ১৫টি ব্যাচের প্রায় ১,৮০০ শিক্ষার্থীকে কীভাবে হলে সিট দেওয়া হবে, সে বিষয়ে প্রশাসনের স্পষ্ট অবস্থান জানানো প্রয়োজন। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, সবার জন্য আসন নিশ্চিত করা হবে, নাকি অধিকাংশ শিক্ষার্থীকে সিট ছাড়াই হল ফি দিতে হবে।
‎জাকারিয়া ইসলাম বাবু দাবি করেন, যেহেতু শিক্ষার্থীদের কাছ থেকে হল ফি নেওয়া হয়েছে, তাই প্রত্যেক শিক্ষার্থীর জন্য হল বরাদ্দ নিশ্চিত করতে হবে। অন্যথায় আবাসন বাবদ প্রতি মাসে নির্ধারিত হারে ভর্তুকি দেওয়ার আহ্বান জানান তিনি।
‎এ ধরনের বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে শিক্ষার্থীরা তাদের ন্যায্য অধিকার আদায়ে প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণ করতে দ্বিধা করবে না বলেও পোস্টে উল্লেখ করেন তিনি।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement