আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‎যশোরে ৩১পিস স্বর্ণেরবার ও প্রাইভেটকারসহ আটক-২ পূর্বধলা উপজেলার গোহালাকান্দা ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন অতিরিক্ত সচিব সুরাইয়া আক্তার জাহান বাঘায় বিদ্যুত স্পৃষ্টে যুবক নিহত কুলাউড়ায় ইউপি সদস্য লোকমান গ্রেপ্তার বুড়িচংয়ে কিশোর কণ্ঠ পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ‎গফরগাঁওয়ে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ টেকনাফ হ্নীলার নাটমুড়া পাড়ার আইয়ুব ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামে আটক কুতুবদিয়ার পশ্চিমে গভীর সমুদ্রে ভাসতে থাকা ফিশিং বোট উদ্ধার, জীবিত ফিরলেন ৪ জেলে পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযান, ৮০০ কেজি চিনি ও ট্রাক জব্দ,আটক ২ পঞ্চগড়ে মাদকদ্রব্য অভিযানে আটক ৪ আসামিকে হ্যান্ডকাপসহ ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে গাইবান্ধার ঘটনায় জলঢাকায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ের নতুন সভাপতি প্রকৌশলী মোহাম্মদ আবু তাহের এর দায়িত্ব গ্রহণ পঞ্চগড়ে দুই শিক্ষা প্রতিষ্ঠানে ৪ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, প্রতিবন্ধীদের হুইলচেয়ার বিতরণ সরকারি চাউল চুরির মামলা ১০ বছরের কারাদণ্ড,আসামি পলাতক
Banner Advertisement

‎যশোরে গাঁজা ও চোরাচালানী মালামালসহ আটক-১

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jun 17, 2026
  • সংবাদটি দেখেছেন: 56
ছবির ক্যাপশন :

সেলিম রেজা তাজ,স্টাফ রিপোর্টারঃ 
‎যশোর সীমান্তে অভিযান চালিয়ে ১ জন আসামীসহ মাদকদ্রব্য এবং অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি।
‎মঙ্গলবার (২ জুন) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর আন্দুলিয়া বিওপি এবং বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় মাদক এবং চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ০৬ কেজি গাঁজা, ০১টি বাইসাইকেল এবং ০১টি মোবাইল, ১৬টি শাড়ী, ১৮০টি হাত পাখা, ১৭ কেজি ফুসকা, ১.৫ কেজি কিসমিস, ০.৫ কেজি জিরা, ০১ প্যাকেট সনপাপড়ী, ১৯২টি চকলেট এবং ১৯৫টি কসমেটিক্স সামগ্রী আটক করে।
‎বিজিবি জানায়, আটক আসামী যশোর জেলার চৌগাছা থানার দৌলতপুর গ্রামের মৃত ইসহাক আলী মন্ডলের ছেলে জাহাঙ্গীর আলম খোকন (৪০)।আটক আসামীকে মাদকদ্রব্যসহ চৌগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।
‎আটককৃত মালামালের মূল্য ২,৯৮,০০০/-(দুই লক্ষ আটানব্বই হাজার) টাকা। 
‎এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement