আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
কালিয়াকৈরে ইন্টারনেট লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, দুই হাত হারালেন তরুণ সোহান মাদকাসক্তি মুক্ত সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত আওয়ামী লীগের শাসনামলের ষড়যন্ত্রমূলক মামলার পাঁচ বছর: স্মৃতিচারণে সাংবাদিক আককাস সিকদার ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি পাঁচবিবিতে খাল খননের অব্যয়িত টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও নড়াইলের কালিয়ায় সড়ক দুর্ঘটনায় অটোভ্যান চালকের মৃত্যু চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী রায়হান দোজখ দেখে ফেলেছে: এসপি মাসুদ বেড়ায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত অস্ত্র উদ্ধারে ডেভিড ইমনসহ ৫ সন্ত্রাসীর ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ পটুয়াখালীতে হেরোইনসহ দুই নারী আটক ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে মানববন্ধন শ্রীমঙ্গলে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিন কারবারি গ্রেপ্তার সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭দিনের কারাদণ্ড শ্রীপুরে ৩ বিয়ের পর পরিবারকে বঞ্চনা, স্ত্রী-সন্তানকে পিটিয়ে যখম থানায় অভিযোগ খুলনা বিভাগীয় প্রেস ক্লাব,কালীগঞ্জ উপজেলা শাখার দ্বি-বার্ষিক কমিটি অনুমোদন
Banner Advertisement

এনপিএস ও বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার জেলা কার্যালয়ে ঈদ শুভেচ্ছা বিনিময়

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jul 30, 2026
  • সংবাদটি দেখেছেন: 204
ছবির ক্যাপশন :

জামাল উদ্দীন : কক্সবাজার সংবাদদাতা:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ন্যাশনাল প্রেস সোসাইটি (এনপিএস) গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা এবং বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার জেলা শাখা কার্যালয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারের লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত সাংবাদিকরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক জামাল মেম্বার, জেলা সাধারণ সম্পাদক মো. জহির আলম বাপ্পী চৌধুরী, সাংবাদিক মনসুর সিকদার, কামরুল ইসলাম, এস. কে. জাফর, মোহাম্মদ হোসাইন, আবু মুসাসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
বক্তারা বলেন, সাংবাদিকতা একটি মহান ও দায়িত্বশীল পেশা। সমাজের সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য জনগণের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও পেশাগত মূল্যবোধ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঈদ শুভেচ্ছা বিনিময়ের মতো আয়োজন সাংবাদিকদের পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির উন্নতি, শান্তি, সমৃদ্ধি এবং সকলের সুখ-স্বাচ্ছন্দ্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement