আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গফরগাঁওয়ে নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল অপসারণের নির্দেশ, অমান্য করলে আইনি ব্যবস্থা ডিনস অ্যাওয়ার্ড পাচ্ছেন ৪৯ জন, ভিসি অ্যাওয়ার্ড ৩ জনকে- নোবিপ্রবিতে বিশেষ আয়োজন কালিয়াকৈরে কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয় কালিয়াকৈরে পোশাক কারখানার বিষাক্ত পানি পান করে শত শত শ্রমিক অসুস্থ প্রাণঘাতী তাপপ্রবাহ থেকে সাতক্ষীরা উপকূলয় মানুষেকে বাঁচাতে দেশের প্রথম,অভিযোজন দুর্গ সাতক্ষীরার কালিগঞ্জে প্রভাবশালী মহল কর্তৃক বৃদ্ধসহ কয়েক ব্যক্তির সম্পত্তি জবরদখল চেষ্টা এসডিজি ডাটা রিপোর্টিং সমন্বয়ের নির্মিত জাতীয় পরিসংখ্যান ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি করন সেমিনার বাজিতপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন বুড়িচংয়ে জাতীয় ফল মেলার উদ্বোধন; দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বারোপ পঞ্চগড়ে জগদল দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে ক্লাস বর্জন করিয়ে মানববন্ধনের অভিযোগ ঠাকুরগাঁওয়ে জব ফেয়ারে সিভি জমা দিলেই মিলছে নতুন চাকুরীর কর্মসংস্থানের সুযোগ প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১ টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১ টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ চট্টগ্রামে এক লাখ ইয়াবা গায়েবের অভিযোগ: কোতোয়ালি থানার ওসি আফতাব প্রত্যাহার নরসিংদীতে রেস্টুরেন্টে গোপন কক্ষ বানিয়ে অসামাজিক কার্যকলাপ,শখের হাড়ি সিলগালা, জরিমানা
Banner Advertisement

সাতক্ষীরার কালিগঞ্জে প্রভাবশালী মহল কর্তৃক বৃদ্ধসহ কয়েক ব্যক্তির সম্পত্তি জবরদখল চেষ্টা

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jun 18, 2026
  • সংবাদটি দেখেছেন: 24
ছবির ক্যাপশন :

সাতক্ষীরা সংবাদদাতা:
সাতক্ষীরার কালিগঞ্জে প্রভাবশালীরা এক বৃদ্ধসহ কয়েক ব্যক্তির রেজিঃ দানপত্র দলিল মূলে প্রাপ্ত ভোগদখলীয় ৫৩ শতক সম্পত্তি জবরদখলের হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৮ জুন ) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে কালিগঞ্জ উপজেলার চাঁচাই গ্রামের মৃত বিষ্টুপদ দাসের ছেলে বৃদ্ধ জগবন্ধু দাস (৬৭) এই অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, বিগত ২০১৩ সালে তিনি (জগবন্ধু) এবং সন্ধ্যা রানী দাস ও মোঃ শাহজালাল জনৈক শাস্ত্রী কুমার দাস এর নিকট থেকে ৪৫১৯ নং রেজিঃ দানপত্র দলিল মূলে এস,এ ৫৭৯, ৫৭৬, ৫৬১, ৬১২ ও ৫১৮ দাগে ৫৩ শতক জমি গ্রহণ করেন। উক্ত সম্পত্তি তাদের নামে মিউটিশন সহ জমির সকল কাগজপত্র প্রস্তুত করে শান্তিপূর্নভাবে ভোগদখলে আছেন। কিন্তু সম্প্রতি কালিগঞ্জ উপজেলার পারুলগাছ গ্রামের মৃত রুস্তম ঢালীর ছেলে রশিদ ঢালী (৬৫), ইদ্রিস আলী ঢালী (৫৪), রাজ্জাক ঢালী (৫০), রেজাউল করিম ঢালী (৪৫) ও ইয়াছিন আলী ঢালী (৪৮), রেজাউল করিমের ছেলে তামিম হোসেন (১৭), রেজাউল করিমের স্ত্রী তাসলিমা খাতুন (৪০), মোঃ জমাত আলী গাজীর ছেলে রবিউল ইসলাম কটু (৫০), গিয়াস উদ্দীনের ছেলে আবু রায়হান (২৮) ও রায়হানের স্ত্রী আয়েশা সিদ্দিকীয়া (২৪), ভদ্রখালী গ্রামের মাঃ রফিকুল ইসলামের ছেলে রাকনুজ্জামান (৩৮), চাঁচাই গ্রামের ইয়াছিন ঢালীর স্ত্রী কাকুলী (৫০), রাজ্জাক ঢালীর ছেলে জাহাঙ্গীর ঢালী (৪২), মৃত জয়দেব দাসের স্ত্রী নীলা রানী দাস (৫২) এবং সাতক্ষীরা সদর থানা এলাকার ডাঃ জলিল এর স্ত্রী ফিরোজা খাতুন (৪২) উক্ত জমি জবরদখলের জন্য আমাদেরকে নানাভাবে হুমকি ধামকি দিচ্ছে। এমনকি তারা আমাদের প্রাণনাশেরও হুমকি দিচ্ছে। ফলে আমরা সবাই চরম নিরাপত্তহীনতায় ভুগছি।
জগবন্ধু দাস আরো বলেন, এঘটনার পর তিনি বাদী হয়ে গত ২১ এপ্রিল কালিগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করেন। (যার নং-১০৮৮)। এরপরও উল্লেখিত ব্যাক্তিরা আমাদের সম্পত্তি জবরদখলের পায়তারা অব্যহত রেখেছে এবং বিভিন্নভাবে ক্ষয়ক্ষতি করার প্রচেষ্টা চালাচ্ছে।
তিনি রশিদ ঢালী গংদের হুমকি-ধামকি এবং তাদের উপর বর্বরোচিত হামলা, জমিদখল ও প্রাণনাশের হুমকির এই নিষ্ঠুর ঘটনার প্রতিকার দাবি করে দেশের সরকার প্রধান সহ আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement