আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের স্মরণ ঠাকুরগাঁওয়ে খাওয়ার সময়ও ঘুষ নেন রেজিস্ট্রার অফিসের রেকর্ড কিপার ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা চার দিনের ছুটিতে প্রিয়জনের সঙ্গে ছুটি কাটাতে উত্তরবঙ্গের পথে ছুটছেন বিভিন্ন পেশার মানুষ পঞ্চগড়ে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে শহিদ পরিবার ও আহত যোদ্ধাদের সংবর্ধনা রাজবাড়ীর পাংশায় সাংবাদিককে মারধরের ঘটনায় একজন গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থান দিবসে শেরপুর সরকারি কলেজে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাঙামাটিতে পুলিশের শ্রদ্ধা ও আলোচনা সভা ঠাকুরগাঁওয়ে ইজিবাইক চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, বিপুল পরিমাণ যন্ত্রাংশ উদ্ধার কটিয়াদীতে জাতীয় গণঅভ্যুত্থান দিবসে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা জুলাই গণঅভ্যুত্থান দিবসে পঞ্চগড় জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি পটুয়াখালীতে নানা আয়োজনে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত পাঁচবিবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বাঁশদহা ইউনিয়নের আইচপাড়ায় মসজিদের জমি নিয়ে বিরোধ, সমাধান চান দুই পক্ষ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বেড়ায় ১১ দলীয় ঐক্যজোটের গণমিছিল
Banner Advertisement

বাজিতপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Aug 5, 2026
  • সংবাদটি দেখেছেন: 79
ছবির ক্যাপশন :

কিশোরগঞ্জ সংবাদদাতা: 
কিশোরগঞ্জের বাজিতপুরে পাঁচ বছরের এক অবুঝ শিশুকে ধর্ষণের চেষ্টার প্রতিবাদে এবং অভিযুক্ত আসামিকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। ১৭ জুন (বুধবার) বিকেল ৪টার সময় উপজেলার হালিমপুর ইউনিয়নের হালিমপুর বাজার সংলগ্ন রেললাইনের পাশে এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, গত ১৪ জুন সকাল আনুমানিক ৮টার দিকে হালিমপুর ইউনিয়নে শেখদী গ্রামে এক প্রবাসীর ৫ বছরের শিশু কন্যাকে একই গ্রামের মৃত আবু বকরের ছেলে আলী আহমদ (৪৫) নামে এক ব্যক্তি বাড়ির পাশে নির্জন স্থানে মুরগির ফার্ম সংলগ্ন স্থানে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ উঠে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে আলী আহমদকে একমাত্র আসামি করে বাজিতপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩)-এর ৯(৪) (খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-১২)। ঘটনার পর থেকেই অভিযুক্ত আসামি আলী আহমদ পলাতক রয়েছে। মানববন্ধনে কান্নাজড়িত কণ্ঠে ভুক্তভোগী শিশুটির মা বলেন, “আমার অবুঝ শিশুর ওপর যে পাশবিক নির্যাতন চালানো হয়েছে, আমি তার তীব্র নিন্দা জানাই। আমি প্রশাসনের কাছে আকুল আবেদন জানাচ্ছি, অভিযুক্ত আলী আহমদকে যেন দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক ও কঠোর শাস্তির ব্যবস্থা করা হয়।” মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন হালিমপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আঙ্গুর মিয়া এবং উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা রনি ভূঁইয়া। এছাড়াও ভুক্তভোগী শিশুর বড় ভাইসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মানববন্ধনে বক্তব্য রাখেন । বক্তারা অবিলম্বে আসামিকে গ্রেফতারের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান, অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন এলাকাবাসী।
এ বিষয়ে বাজিতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শহিদুল্লাহ জানান, “অভিযোগ পাওয়ার পরপরই আমরা মামলা গ্রহণ করেছি। পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে। ভিকটিমের জবানবন্দি ও ডাক্তারি পরীক্ষার প্রক্রিয়া চলছে। অভিযুক্ত আসামি আলী আহমদকে গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে এবং আমাদের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধী যেই হোক, তাকে দ্রুত আইনের আওতায় আনা হবে।”

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement