আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডেমরা-যাত্রাবাড়ী এলিভেটেড এক্সপ্রেসওয়েতে সড়কবাতি না জ্বলায় বাড়ছে ঝুঁকি আপনাদের অধিকার আদায়ে নির্বাচনে অংশ নিতে চাই: নাসিম মোড়ল আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রিজার্ভ বনভূমিতে গাছ কেটে বন ভূমি দখলের প্রয়াস গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে জামায়াতের গণমিছিল শ্রীমঙ্গল ও কমলগঞ্জ রেলস্টেশন পরিদর্শনে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী হানিট্র্যাপ চক্রের মূলহোতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাউফলে মানববন্ধন ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে হাওরে নৌকা ডুবে ৪জন নিখোঁজ,১ জনের লাশ উদ্ধার। চট্টগ্রাম মেট্রোপলিটন মাস্টারপ্ল্যানে যুক্ত হচ্ছে নতুন পাঁচ উপজেলা পাঁচবিবিতে অসহায় দরিদ্র মহিলাদের মাঝে এসডিএসের উদ্যোগে গরু বিতরণ পাবনার বেড়ায় ইয়াবা ব্যবসায়ী ও চিহ্নিত মাদক ডিলার আমিনের ১ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত ওসমানীনগরে সরকারি রাস্তা প্রতিবন্ধকতার পায়তারার অভিযোগ জুলাই গণভোট ও সংস্কার কার্যকরের দাবিতে বেড়ায় জামায়াতের গণমিছিল চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ, চাকরি হারালেন সাড়ে ৪ হাজার শ্রমিক ভালো লেখক হতে হলে আগে ভালো পাঠক হতে হবে: সম্পাদক মোস্তফা মামুন
Banner Advertisement

রক্ত দান করলে বিশেষ সম্মাননা ও সংবর্ধনা দেওয়ার ঘোষণা ববি ছাত্রদল নেতার

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Aug 1, 2026
  • সংবাদটি দেখেছেন: 81
ছবির ক্যাপশন :

 ববি প্রতিনিধি:
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের মধ্যে স্বেচ্ছায় রক্তদানে উৎসাহ বাড়াতে বিশেষ সম্মাননা ও সংবর্ধনা প্রদানের উদ্যোগ নিয়েছে ববি ছাত্রদল নেতা মো: ওয়াহিদুজ্জামান। 

ছাত্রদলের ববি শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক মো: ওয়াহিদুজ্জামান তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে এক স্টাটাসে  জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে যারা সর্বোচ্চ সংখ্যক বার রক্তদান করেছেন এবং ভবিষ্যতেও রক্তদানের কার্যক্রম অব্যাহত রাখবেন, তাদের মধ্য থেকে সেরা ১০ জনকে নির্বাচন করে বিশেষ সম্মাননা ও সংবর্ধনা প্রদান করা হবে।

তিনি আরও  বলেন, “বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে যে, সঠিক মূল্যায়নের অভাবে রক্তদাতারা রক্তদানে ক্রমশ নিরুৎসাহিত হচ্ছেন। তাদের এই মহৎ কাজকে সম্মান জানাতে এবং অন্যদের উৎসাহিত করার লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ। ইনশাআল্লাহ, প্রতি বছরই আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

এমন উদ্যোগের প্রসংশা করে ববি শিক্ষার্থী মো: রবিউল শিকদার বলেন, রক্তদাতারা মানবতার সেবার উদ্দেশ্যেই স্বেচ্ছায় রক্তদান করেন। ভবিষ্যতে কোনো পুরস্কার বা স্বীকৃতি পাওয়ার প্রত্যাশায় তারা রক্ত দেন না।অধিকাংশ ক্ষেত্রেই রক্তদাতারা রক্তদানের কোনো নথি বা ডকুমেন্ট সংরক্ষণ করে রাখেন না। তবে রক্তদাতাদের উৎসাহিত করতে এবং মানবিক এই কর্মকাণ্ডকে আরও এগিয়ে নিতে যদি কোনো সম্মাননা বা পুরস্কারের ব্যবস্থা করা হয়, সেটি অবশ্যই একটি প্রশংসনীয় উদ্যোগ হবে।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement