আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ভালো লেখক হতে হলে আগে ভালো পাঠক হতে হবে: সম্পাদক মোস্তফা মামুন নড়াইলে চার দলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। শ্রীমঙ্গলে অবৈধ বালু দস্যুদের আস্তানায় হানা গফরগাঁওয়ে নয়াবাড়ি মৌজায় উপজেলা ভবন নির্মাণে দাবিতে পাঁচবাগে সমাবেশ ও মিছিল ময়মনসিংহে পুলিশের যৌথ অভিযানে সক্রিয় ছিনতাইকারী চক্রের সদস্যসহ গ্রেফতার ৪ কালিয়াকৈরে চন্দ্রা-টিকেটের নামে প্রকাশ্য ডাকাতি,দালালের রাজত্ব- ক্ষুব্ধ যাত্রীরা,দেখার মত কেউ নেই কালিয়াকৈরে সবজির বাজারগুলোতে ফের অস্থিরতা দেখা দিয়েছে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ কালিয়াকৈরে তুরাগ নদে পিকনিকের নামে নৌকায় তরুণ তরুণীর অসামাজিক কার্যকলাপে অতিষ্ঠ এলাকাবাসী পটুয়াখালী-বরিশাল মহাসড়কে বাস-মোটরসাইকেল সংঘর্ষ পর্যটকের মৃত্যু শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু কালিয়াকৈরে ইন্টারনেট লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, দুই হাত হারালেন তরুণ সোহান মাদকাসক্তি মুক্ত সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত আওয়ামী লীগের শাসনামলের ষড়যন্ত্রমূলক মামলার পাঁচ বছর: স্মৃতিচারণে সাংবাদিক আককাস সিকদার ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি
Banner Advertisement

বেড়ায় মাদক বিরোধী অভিযান: ৩ মাদক ব্যবসায়ী ও সেবীর কারাদণ্ড, এক লাখ টাকা জরিমানা

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jul 30, 2026
  • সংবাদটি দেখেছেন: 101
ছবির ক্যাপশন :

আবুজর গিফারী, ​পাবনা সংবাদদাতা:
পাবনার বেড়া উপজেলায় মাদক নির্মূলের লক্ষ্যে এক বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৪ জুন ২০২৬) ভোর থেকে দুপুর আড়াইটা পর্যন্ত উপজেলার কৈটোলা ও মৈত্রবাঁধা এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে মাদক সেবন ও বিক্রির দায়ে ৩ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড এবং একজনকে ১ লক্ষ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
​বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বেড়া সার্কেল) লাবীব আব্দুল্লাহ এবং বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নয়ন কুমার সরকার।
​মোঃ স্বপন সরদার ওরফে 'গাঞ্জা স্বপন': মৈত্রবাঁধা এলাকার এই চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আড়াই ঘণ্টার এক দুঃসাহসিক অভিযানে বাড়ির পাশের বাঁশবাগান থেকে আটক করা হয়। এ সময় ঝোপঝাড় থেকে মাদক বিক্রির কাজে ব্যবহৃত ৩টি ওয়েট মেশিন, গাঁজা প্যাকিংয়ের পলিথিন, মোমবাতি, লাইটার ও কিছু গাঁজা জব্দ করা হয়। অপরাধ স্বীকার করায় আদালত তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ লক্ষ টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাকে আরও ৩ মাসের অতিরিক্ত কারাদণ্ড দেওয়া হয়।

​শামীম হোসেন: কৈটোলা এলাকা থেকে ভ্যানের সাহায্যে মাদক বিক্রির অপরাধে নতুন ভারেংগা গ্রামের এই ভ্যানচালককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

​আবদুল কাদের: একই এলাকায় মাদক সেবন করে অসংলগ্ন আচরণ ও শান্তিশৃঙ্খলা বিনষ্টের অভিযোগে বাটিয়াখড়া গ্রামের এই যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর বিভিন্ন ধারায় বেড়া মডেল থানার একটি চৌকস পুলিশ টিম এই অভিযানে অংশ নেয়। কৈটোলা এলাকায় পুলিশের পক্ষে প্রসিকিউশন দাখিল করেন এসআই আলী আজম। অন্যদিকে, মৈত্রবাঁধা এলাকায় কুখ্যাত মাদক ব্যবসায়ী স্বপনকে সশরীরে আটকে বিশেষ ভূমিকা পালন করেন এএসআই শাহ আলম ও এএসআই সোহেল রানা। জব্দকৃত মালামাল উক্ত মামলার প্রসিকিউশন দাখিলকারি এসআই নাসির উদ্দিনের জিম্মায় রাখা হয়েছে।

​অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান জানান, জনস্বার্থে এবং এলাকাকে পুরোপুরি মাদকমুক্ত করতে আগামীতেও এই ধরণের কঠোর মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদকের সাথে জড়িত কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement