আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আত্রাইয়ের পাঁচুপুর ইউনিয়নে নির্বাচনী হাওয়া চেয়ারম্যান পদে গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু ওসমানীনগরে দক্ষিণ গোয়ালাবাজারে জনতার তৎপরতায় দেশীয় অস্ত্র সহ আটক ৩ শ্রীমঙ্গলে বিশ্ব মাতৃদুগ্ধ দিবস পালিত ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে 'ক্লিন ময়মনসিংহ' কর্মসূচি পালিত আমি আপনাদের অভিযোগ শুনতে আসিনি, শুনাতে এসেছি: গাজীপুরে এসপি কুলাউড়ায় দুই কারবারি ইয়াবাসহ ডিবির জালে ‎প্রকৃত অপরাধীকে আড়াল করতেই শাহজালাল সবুজের নামে মিথ্যা অপপ্রচার পাঁচবিবিতে মেয়র প্রার্থী শামীম হোসেন মন্ডলের নির্বাচনী সভা অনুষ্ঠিত কদমতলীতে এতিম পরিবারের জমি দখলের অভিযোগ লোহাগড়ায় স্ত্রীকে হাতুড়ি দিয়ে আঘাতের অভিযোগ, ঢামেকে মৃত্যু স্বামী থানায় আত্মসমর্পণ হাবিলাসদ্বীপে গাউসিয়া কমিটির অভিষেক ও স্মরণসভা অনুষ্ঠিত চা শ্রমিকদের নির্বাচন বানচালে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি চট্টগ্রামে গ্যাসের তীব্র সংকট, রান্না বন্ধ বহু ঘরে রেস্তোরাঁর খাবারের ওপর নির্ভরশীল নগরবাসী স্ত্রীর স্বীকৃতির দাবিতে বিষের বোতল হাতে স্বামীর বাড়ির সামনে তরুণীর অনশন মধুপুরে পাগলা কুকুরের কামড়ে গবাদি পশু সহ আহত ৩ জন
Banner Advertisement

নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: রবির দুই দিনের রিমান্ড মঞ্জুর

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Aug 2, 2026
  • সংবাদটি দেখেছেন: 43
ছবির ক্যাপশন :

মোঃ রাসেল শেখ, নড়াইল সংবাদদাতা:
নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: আসামির দুই দিনের রিমান্ড। পুলিশ পাহারায় আসামি রবিউল শিকদার ওরফে রবি। নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের একটি গ্রামে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ ও হত্যা মামলার আসামি রবিউল শিকদার ওরফে রবির (৩৫) দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার সকালে তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে নড়াইলের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ হাসান দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও মামলার তদন্ত কর্মকর্তা অজয় কুমার কুন্ডু বিষয়টি নিশ্চিত করেছেন।
সোমবার সন্ধ্যায় নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের একটি গ্রামে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ ওঠে একই গ্রামের রবিউল শিকদার ওরফে রবির বিরুদ্ধে। 
নিহতের স্বজনদের অভিযোগ, রবিউলের ঘরের ভেতর শিশুটিকে কাঁথা দিয়ে ঢাকা অবস্থায় দেখতে পান। সে মেয়েটিকে ধর্ষণের পর হত্যা করেছে বলে অভিযোগ করেন। এছাড়া ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন স্বজনরা।
সোমবার রাতে নিহতের বাবা সদর থানায় মামলা করেন। এ ঘটনায় মঙ্গলবার সকালে সদর উপজেলার দত্তপাড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে অভিযুক্ত রবিউল শিকদার রবিকে আটক করে স্থানীয় লোকজন গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়। পুলিশ তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও মামলার তদন্ত কর্মকর্তা অজয় কুমার কুন্ডু বলেন, আদালতের আদেশের পর কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে রবিউল শিকদার রবিকে জিজ্ঞাসাবাদের জন্য সদর থানায় নেওয়া হয়েছে। মামলার তদন্ত ও অন্যান্য আইনি কার্যক্রম চলমান রয়েছে।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement