আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
কালিয়াকৈরে ইন্টারনেট লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, দুই হাত হারালেন তরুণ সোহান মাদকাসক্তি মুক্ত সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত আওয়ামী লীগের শাসনামলের ষড়যন্ত্রমূলক মামলার পাঁচ বছর: স্মৃতিচারণে সাংবাদিক আককাস সিকদার ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি পাঁচবিবিতে খাল খননের অব্যয়িত টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও নড়াইলের কালিয়ায় সড়ক দুর্ঘটনায় অটোভ্যান চালকের মৃত্যু চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী রায়হান দোজখ দেখে ফেলেছে: এসপি মাসুদ বেড়ায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত অস্ত্র উদ্ধারে ডেভিড ইমনসহ ৫ সন্ত্রাসীর ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ পটুয়াখালীতে হেরোইনসহ দুই নারী আটক ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে মানববন্ধন শ্রীমঙ্গলে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিন কারবারি গ্রেপ্তার সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭দিনের কারাদণ্ড শ্রীপুরে ৩ বিয়ের পর পরিবারকে বঞ্চনা, স্ত্রী-সন্তানকে পিটিয়ে যখম থানায় অভিযোগ খুলনা বিভাগীয় প্রেস ক্লাব,কালীগঞ্জ উপজেলা শাখার দ্বি-বার্ষিক কমিটি অনুমোদন
Banner Advertisement

পটুয়াখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে: আহত ২০

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jul 29, 2026
  • সংবাদটি দেখেছেন: 63
ছবির ক্যাপশন :

অপূর্ব সরকার,পটুয়াখালী জেলা সংবাদদাতা:
পটুয়াখালী থেকে ঢাকাগামী ‘দশমিনা এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী বাস জেলার বাউফলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়| এ ঘটনায় শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

শুক্রবার সকালে উপজেলার গোসিংগা এলাকার লাল মিয়ার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে জলিল আহমেদ (৬০) ও রত্না বেগম (৩০) নামের দুই যাত্রীর পরিচয় জানা গেছে। বাকি আহতদের স্থানীয়রা উদ্ধার করে বাউফল উপজেলা স্বা স্থ্য কমপ্লেক্স ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

প্রত্যক্ষদর্শী ও যাত্রীদের সূত্রে জানা গেছে, সকাল ৮টায় দশমিনা থেকে ছেড়ে আসা ঢাকা মেট্রো ব-১৫-০৩৩৩ নম্বরের বাসটি ৩০-৩৫ জন যাত্রী নিয়ে বাউফলের বিলবিলাস বাজার এলাকায় পৌঁছে দু’টি রিকশাকে ধাক্কা দেয়। এ সময় যাত্রীরা চালককে সতর্ক করলেও তিনি তা আমলে নেননি। পরে গোসিংগা এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে পড়ে। 
দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। তবে ঘটনার পর থেকে বাস চালককে খুঁজে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন।

যাত্রীরা অভিযোগ করেন, এ সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটে। অনেক সময় হেলপার দিয়ে গাড়ি চালানো, চালকের অসতর্কতা, মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানো কিংবা চলন্ত বাসে মোবাইল ফোনে কথা বলার কারণে এসব দুর্ঘটনা ঘটছে।

এ বিষয়ে বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ বাসস’কে বলেছেন, ‘বর্তমান সড়কটি পর্যাপ্ত প্রশস্ত নয়। দু’টি বাস একসঙ্গে সহজে চলাচল করতে পারে না। বিষয়টি নিয়ে জেলা পর্যায়ের সভায় আলোচনা হয়েছে।

তিনি আরো বলেন, সড়কটি আরও ৫ থেকে ৬ ফুট প্রশস্ত করা গেলে যান চলাচল অনেক সহজ হবে। পাশাপাশি সড়কের ফাঁকা স্থানগুলোতে দ্রুত গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।’

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement