আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমানীনগরে সরকারি রাস্তা প্রতিবন্ধকতার পায়তারার অভিযোগ জুলাই গণভোট ও সংস্কার কার্যকরের দাবিতে বেড়ায় জামায়াতের গণমিছিল চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ, চাকরি হারালেন সাড়ে ৪ হাজার শ্রমিক ভালো লেখক হতে হলে আগে ভালো পাঠক হতে হবে: সম্পাদক মোস্তফা মামুন নড়াইলে চার দলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। শ্রীমঙ্গলে অবৈধ বালু দস্যুদের আস্তানায় হানা গফরগাঁওয়ে নয়াবাড়ি মৌজায় উপজেলা ভবন নির্মাণে দাবিতে পাঁচবাগে সমাবেশ ও মিছিল ময়মনসিংহে পুলিশের যৌথ অভিযানে সক্রিয় ছিনতাইকারী চক্রের সদস্যসহ গ্রেফতার ৪ কালিয়াকৈরে চন্দ্রা-টিকেটের নামে প্রকাশ্য ডাকাতি,দালালের রাজত্ব- ক্ষুব্ধ যাত্রীরা,দেখার মত কেউ নেই কালিয়াকৈরে সবজির বাজারগুলোতে ফের অস্থিরতা দেখা দিয়েছে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ কালিয়াকৈরে তুরাগ নদে পিকনিকের নামে নৌকায় তরুণ তরুণীর অসামাজিক কার্যকলাপে অতিষ্ঠ এলাকাবাসী পটুয়াখালী-বরিশাল মহাসড়কে বাস-মোটরসাইকেল সংঘর্ষ পর্যটকের মৃত্যু শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু কালিয়াকৈরে ইন্টারনেট লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, দুই হাত হারালেন তরুণ সোহান
Banner Advertisement

শ্রীপুরে পাটক্ষেতে যাওয়াকে কেন্দ্র করে গরুকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Aug 1, 2026
  • সংবাদটি দেখেছেন: 67
ছবির ক্যাপশন :

শ্রীপুর(গাজীপুর) সংবাদদাতা:
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামে পাটক্ষেতে যাওয়াকে কেন্দ্র করে একটি গৃহপালিত ষাঁড় গরুকে লাঠি দিয়ে পিটিয়ে নির্মমভাবে হত্যা করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী মোছাঃ আনোয়ারা বেগম বাদী হয়ে  ০৯ জুলাই (বৃহস্পতিবার) শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
​অভিযোগ সূত্রে জানা যায়, মুলাইদ গ্রামের মৃত আব্দুস সামাদের স্ত্রী আনোয়ারা বেগমের একটি গৃহপালিত ষাঁড় গরু আজ বিকেল অনুমান ৪:০০ ঘটিকার সময় স্থানীয় ২নং বিবাদী মোঃ লিটন বেপারী (৩৫)-এর পাটক্ষেতে চলে যায়। এতে ক্ষিপ্ত হয়ে ১নং বিবাদী মোঃ জয়নাল হাজারী (৫০) লাঠি নিয়ে দৌড়ে এসে গরুটিকে এলোপাতাড়িভাবে পেটাতে শুরু করে।
​গরুর চিৎকার শুনে গৃহবধূ আনোয়ারা বেগম বাড়ি থেকে ছুটে এসে জয়নাল হাজারীকে মারধরের কারণ জিজ্ঞাসা করলে, সে কোনো কর্ণপাত না করে উল্টো অকথ্য ভাষায় গালিগালাজ করে চলে যায়। পরবর্তীতে গুরুতর আহত ষাঁড় গরুটিকে বাড়িতে নিয়ে আসার পথে সেটি মারা যায়। মৃত গরুর আনুমানিক মূল্য প্রায় ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা বলে ভুক্তভোগী পরিবারটি জানিয়েছে।
​ভুক্তভোগী মোছাঃ আনোয়ারা বেগম জানান, গরুটি আমাদের আয়ের অন্যতম সম্বল ছিল। সামান্য কারণে জয়নাল হাজারী লাঠি দিয়ে পিটিয়ে অবলা প্রাণীটিকে মেরে ফেলল। আমি এর সুষ্ঠু বিচার চাই এবং থানায় লিখিত অভিযোগ দিয়েছি।
​ঘটনার পর ভুক্তভোগী পরিবারটি জমির মালিক লিটন বেপারীর কাছে গিয়ে বিষয়টি জানালে, তিনিও কোনো সদুত্তর না দিয়ে উল্টো পরিবারটিকে বিভিন্ন ধরনের হুমকি-ধমকি প্রদান করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি অবহিত করার পর ভুক্তভোগী নারী থানায় এসে এই লিখিত অভিযোগ দায়ের করেন।
​এই বিষয়ে শ্রীপুর মডেল থানা পুলিশের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, অবলা প্রাণীকে পিটিয়ে হত্যার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement