আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ভালো লেখক হতে হলে আগে ভালো পাঠক হতে হবে: সম্পাদক মোস্তফা মামুন নড়াইলে চার দলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। শ্রীমঙ্গলে অবৈধ বালু দস্যুদের আস্তানায় হানা গফরগাঁওয়ে নয়াবাড়ি মৌজায় উপজেলা ভবন নির্মাণে দাবিতে পাঁচবাগে সমাবেশ ও মিছিল ময়মনসিংহে পুলিশের যৌথ অভিযানে সক্রিয় ছিনতাইকারী চক্রের সদস্যসহ গ্রেফতার ৪ কালিয়াকৈরে চন্দ্রা-টিকেটের নামে প্রকাশ্য ডাকাতি,দালালের রাজত্ব- ক্ষুব্ধ যাত্রীরা,দেখার মত কেউ নেই কালিয়াকৈরে সবজির বাজারগুলোতে ফের অস্থিরতা দেখা দিয়েছে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ কালিয়াকৈরে তুরাগ নদে পিকনিকের নামে নৌকায় তরুণ তরুণীর অসামাজিক কার্যকলাপে অতিষ্ঠ এলাকাবাসী পটুয়াখালী-বরিশাল মহাসড়কে বাস-মোটরসাইকেল সংঘর্ষ পর্যটকের মৃত্যু শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু কালিয়াকৈরে ইন্টারনেট লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, দুই হাত হারালেন তরুণ সোহান মাদকাসক্তি মুক্ত সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত আওয়ামী লীগের শাসনামলের ষড়যন্ত্রমূলক মামলার পাঁচ বছর: স্মৃতিচারণে সাংবাদিক আককাস সিকদার ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি
Banner Advertisement

সাতক্ষীরা সীমান্তে সাড়ে পাঁচ লাখ টাকার মাদক ও চোরাচালানী মালামাল জব্দ

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jul 30, 2026
  • সংবাদটি দেখেছেন: 90
ছবির ক্যাপশন :

মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা :
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা মূল্যের মাদক ও চোরাচালানী মালামাল জব্দ করেছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)।
শুক্রবার (২৯ মে ২০২৬) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ গাজীপুর, কাকডাঙ্গা ও সুলতানপুর বিওপি’র টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, ঔষধ ও ৯০ বোতল (Eskuf Cough Syrup) সিরাপ আটক করে।
বিজিবি সূত্র জানায়, গাজীপুর বিওপির একটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ৪/৪ এস হতে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর উপজেলার বেলতলা এলাকা থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ জব্দ করে।
অপরদিকে, কাকডাঙ্গা বিওপির পৃথক দুইটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩ এর ৩ ও ৪ আরবি হতে প্রায় ২০০ ও ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া উপজেলার কেড়াগাছি এলাকা থেকে ৪ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও ঔষধ আটক করে।
এছাড়া সুলতানপুর বিওপির একটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৭/১ এস হতে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া উপজেলার বরমিতলা এলাকা থেকে ৩৬ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ জব্দ করে।
অভিযানে সর্বমোট ৫ লাখ ৪৩ হাজার ৫০০ টাকা মূল্যের মাদক ও চোরাচালানী মালামাল আটক করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি আরও জানায়, চোরাকারবারীরা শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব মালামাল বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল। এ ধরনের চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার উল্লেখযোগ্য রাজস্ব আয় থেকেও বঞ্চিত হচ্ছে।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান, ওএসপি, পিএসসি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement