আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জুড়ীতে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ওয়ার্ড যুবদল সভাপতিকে বহিষ্কার পূর্বধলা উপজেলার গোহালাকান্দা ইউনিয়ন পরিষদ পরিদর্শনে অতিরিক্ত সচিব সুরাইয়া আক্তার জাহান নোয়াখালীর চাটখিলে পুকুরে ডুবে দুই শিশুকন্যার করুণ মৃত্যু গাজীপুরে জাল টাকা সহ পুলিশের হাতে আটক-১ হাবিলাসদ্বীপ প্রতিবাদ সভায় পটিয়া থানার ওসি জিয়া,চুরি ডাকাতি মাদক কর্মকাণ্ডের জিরো টলারেন্স ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেখিয়ে যুবক কে অপহরণ, ৪ জন আটক লোহাগড়ায় নানাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু কটিয়াদীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত বুড়িচংয়ে ৩ হাজার ৩৩০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কর্মসূচির উদ্বোধন মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক, ভ্রাম্যমাণ আদালতে ৮ মাসের কারাদণ্ড ‎যশোরে ৩১পিস স্বর্ণেরবার ও প্রাইভেটকারসহ আটক-২ পূর্বধলা উপজেলার গোহালাকান্দা ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন অতিরিক্ত সচিব সুরাইয়া আক্তার জাহান বাঘায় বিদ্যুত স্পৃষ্টে যুবক নিহত কুলাউড়ায় ইউপি সদস্য লোকমান গ্রেপ্তার
Banner Advertisement

গাজীপুরে জাল টাকা সহ পুলিশের হাতে আটক-১

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jun 21, 2026
  • সংবাদটি দেখেছেন: 36
ছবির ক্যাপশন :

সোহাগ ভান্ডারী, গাজীপুর জেলা সংবাদ দাতা:
গাজীপুর মহানগরীর গাছা থানাধীন ৩৫ নম্বর ওয়ার্ডের বোর্ড বাজার কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজের সময় দান করতে গিয়ে জাল টাকাসহ এক ব্যক্তি হাতেনাতে ধরা পড়েছেন। ঘটনাটি মুহূর্তেই মুসল্লিদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। বাঁচতে পরিচয় ব্যনহার করেছেন ভূয়া সাংবাদিকতারও।

শুক্রবার (১৯ জুন) জুমার নামাজের আগে মসজিদে দান করার সময় সন্দেহজনক আচরণের কারণে উপস্থিত মুসল্লিরা ওই ব্যক্তিকে আটক করেন। পরে খবর পেয়ে গাছা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।

আটক ব্যক্তি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কাওয়াতুল গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে হানিফ মিয়া ( আবু হানিফ তুষার)। বর্তমানে তিনি ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল থানার পূর্ব নাখালপাড়া এলাকায় বসবাস করছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হানিফ মিয়া দুটি ৫০০ টাকার নোট দিয়ে ২০০ টাকা দান করতে চান এবং বাকি ৮০০ টাকা ফেরত চান। এ সময় এক মুসল্লির সন্দেহ হলে তিনি নোট দুটি ভালোভাবে পরীক্ষা করেন। পরে আরও কয়েকজন যাচাই করে নিশ্চিত হন যে নোট দুটি জাল। সঙ্গে সঙ্গেই তাকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়।

খবর পেয়ে গাছা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে থানায় নিয়ে যায়। এ ঘটনায় মসজিদের মুয়াজ্জিন বাদী হয়ে গাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওয়াহিদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তির কাছ থেকে সাতটি ৫০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয়দের ভাষ্য, পবিত্র জুমার নামাজের সময় মসজিদের মতো ধর্মীয় স্থানে জাল টাকা দিয়ে প্রতারণার চেষ্টা অত্যন্ত নিন্দনীয়। তারা এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement