আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্কুল ক্যাম্পাসে ইভটিজিং সেনবাগে আটক ৩ যুবক, বহিষ্কার ২ ছাত্রী ‎শার্শায় ৪৯ বিজিবির অভিযানে ১১ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক ‎ সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন, কোষাধ্যক্ষ অমল দত্ত ময়মনসিংহের গোল্ড কাপ দলকে জেলা প্রশাসকের শুভকামনা চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আবীরের মৃত্যুদণ্ড, বাকলিয়ার শিশু ধর্ষন মামলার রায়ও আজ ঝুপড়ি ঘরে এসি-সিসি ক্যামেরার রাজকীয় মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন ‎শিক্ষার্থীদের জিম্মি করে বিশ্ববিদ্যালয় শাটডাউন, শেষে সেই নীতিমালাই মানলেন ববি শিক্ষকরা সালথায় প্রতিবেশী নির্যাতন ও অপমান সইতে না পেরে বিষপানে চার সন্তানের জনকের মৃত্যু বুড়িচংয়ে কিশোর গ্যাংয়ের দুই সদস্য আটক শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিতে পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় দিনব্যাপী প্রশিক্ষণ বাজেটকে স্বাগত জানিয়ে পৌর ছাত্রদলের সদস্য সচিব শামীম ইসলামের নেতৃত্বে মিছিল মহাসড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা জোরদারে বুড়িচংয়ে হাইওয়ে পুলিশের মতবিনিময় সভা ঠাকুরগাঁয়ে র‍্যাবের বিশেষ অভিযানে ৩২ বান্ডিল গাঁজা উদ্ধার,আটক ২ গোহালাকান্দা পরিষদে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন
Banner Advertisement

টেকনাফে অপহরণের শিকার মার্কিন নাগরিক শিশু উদ্ধার, গ্রেফতার ৩

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jun 16, 2026
  • সংবাদটি দেখেছেন: 60
ছবির ক্যাপশন :


জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফে অপহরণের শিকার এক মার্কিন নাগরিক ৪ বছর বয়সী শিশুকে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)। এ ঘটনায় অপহরণচেষ্টার সঙ্গে জড়িত সংঘবদ্ধ চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
র‍্যাব-১৫ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২ জুন) টেকনাফ মডেল থানার শাপলা চত্বর মোড় এলাকায় নিয়মিত টহলরত র‍্যাবের একটি দল সংবাদ পায় যে, টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লান পাড়া এলাকায় এক শিশুকে অপহরণের চেষ্টা চলছে। খবর পেয়ে র‍্যাবের আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনতার হাতে আটক তিন ব্যক্তিকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।
গ্রেফতারকৃতরা হলেন— টেকনাফের নতুন পল্লান পাড়ার আব্দুস ছালামের ছেলে শাহাব উদ্দিন (২৮), নাইটং পাড়ার হাফেজ উল্লাহর ছেলে কেফায়েত উল্লাহ (২৪) এবং নতুন পল্লান পাড়ার মৃত কামাল হোসেনের ছেলে আব্দুর রজব মিয়া (৩৫)।
র‍্যাব জানায়, মঙ্গলবার দুপুর ১২টা ১০ মিনিটের দিকে টেকনাফ সদর ইউনিয়নের পশ্চিম গোদারবিল এলাকার বাসিন্দা মো. জুবায়েরের ৪ বছর বয়সী মার্কিন নাগরিক ভাগিনাকে বাড়ির সামনের পাকা রাস্তা থেকে একা পেয়ে জোরপূর্বক অপহরণের চেষ্টা চালায় গ্রেফতারকৃতরা। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন ধাওয়া করে তাদের আটক করে।
পরে উত্তেজিত জনতার মারধরে আহত তিন অভিযুক্তকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।
র‍্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল' অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক বলেন, উদ্ধারকৃত শিশু ভিকটিমকে তার পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি অপহরণ, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধ দমনে র‍্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement