আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‎যশোরে ১১ টি মোবাইল ও বিদেশী মদসহ ভারতীয় নাগরিক আটক ‎ ময়মনসিংহে বিভাগীয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত প্রান্তিক নারীদের ক্ষমতায়নে ‘মর্যাদার সাথে সহনশীলতা’ কর্মশালা নরসিংদীতে ক্লু-লেস চালক হত্যা মামলার ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন, গ্রেফতার ২ বিস্ফোরক মামলায় সালথা উপজেলার যুবলীগের সাবেক সভাপতি খায়রুজ্জামান বাবু মোল্যা গ্রেপ্তার আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম ৩৬ ঘণ্টাতেও মেলেনি সমাধান: রৌমারীর গয়টাপাড়া সীমান্তে শিশুসহ ৬ নেয় নি কোনো দেশ মীরসরাইয়ে নুরুজ্জামান নামে এক বৃদ্ধকে অপহরণ করার অভিযোগ শ্রীপুরে সংরক্ষিত বন থেকে গাছ কাটার সময় হাতেনাতে আটক ২ বনচোর, আদালতে সোপর্দ রাজাবাড়ি আলরাজ মেডিকেলে মুমূর্ষ অবস্থায় থাকা নারী ও শিশুর পরিচয় শনাক্ত সঙ্গে ২০ দিনের শিশু আধুনিক ও নিরাপদ শ্রীপুর গড়তে চাই মেয়র প্রার্থী খোকন প্রধান সম্পত্তি বিক্রি ঠেকাতে চট্টগ্রামে বাবাকে হত্যা, দুই বছর পর গ্রেপ্তার ঘাতক ছেলে ও তার সহযোগী ঝিনাইদহের কালীগঞ্জে অবৈধ মাটি বাণিজ্যে নষ্ট হচ্ছে সড়ক, বাড়ছে দুর্ঘটনা ঝিনাইদহের কালীগঞ্জে অবৈধ মাটি বাণিজ্যে নষ্ট হচ্ছে সড়ক, বাড়ছে দুর্ঘটনা সৈয়দ হারুন ফাউন্ডেশনের ২০২৬-২৭ সালের আহবায়ক কমিটি ঘোষণা
Banner Advertisement

শ্রীপুরে গৃহবধূর ওপর হামলা, শ্লীলতাহানি ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jun 15, 2026
  • সংবাদটি দেখেছেন: 49
ছবির ক্যাপশন : ভুক্তভোগী শামিমার ভাই আহত সোহেল রানা

এম.মুনসুরুল ইসলাম মাসুম শ্রীপুর,গাজীপুর:
গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের গিলাশ্বহর এলাকায় এক গৃহবধূর ওপর হামলা, শ্লীলতাহানি ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী শামিমা।
অভিযোগে জানা যায়, মঙ্গলবার ২ জুন দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটে পূর্ব বিরোধের জেরে কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র, লাঠি ও লোহার রড নিয়ে শামিমার বাড়িতে প্রবেশ করে। পরে তাকে উঠানে ফেলে এলোপাতাড়ি মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগীর দাবি, হামলার সময় লোহার রড দিয়ে আঘাত করলে তার নাক ও ডান চোখের পাশে গুরুতর জখম হয়। এছাড়া একজন অভিযুক্ত তার পরিহিত কাপড় টানাহেঁচড়া করে শ্লীলতাহানি ঘটায় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়েছে, হামলার একপর্যায়ে তার গলায় থাকা প্রায় ৮ আনা ওজনের স্বর্ণের চেইন, যার আনুমানিক মূল্য ১ লাখ টাকা, ছিনিয়ে নেওয়া হয়।
এ সময় শামিমার ভাই সোহেল রানা তাকে রক্ষা করতে এগিয়ে এলে তাকেও মারধর করে আহত করা হয় বলে অভিযোগ রয়েছে।
পরে স্থানীয়দের সহায়তায় আহতরা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন এবং শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে ভুক্তভোগী ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement