আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে প্রায় ৩০ ঘণ্টা পর স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার পঞ্চগড়ে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন স্কুল ক্যাম্পাসে ইভটিজিং সেনবাগে আটক ৩ যুবক, বহিষ্কার ২ ছাত্রী ‎শার্শায় ৪৯ বিজিবির অভিযানে ১১ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক ‎ সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন, কোষাধ্যক্ষ অমল দত্ত ময়মনসিংহের গোল্ড কাপ দলকে জেলা প্রশাসকের শুভকামনা চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আবীরের মৃত্যুদণ্ড, বাকলিয়ার শিশু ধর্ষন মামলার রায়ও আজ ঝুপড়ি ঘরে এসি-সিসি ক্যামেরার রাজকীয় মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন ‎শিক্ষার্থীদের জিম্মি করে বিশ্ববিদ্যালয় শাটডাউন, শেষে সেই নীতিমালাই মানলেন ববি শিক্ষকরা সালথায় প্রতিবেশী নির্যাতন ও অপমান সইতে না পেরে বিষপানে চার সন্তানের জনকের মৃত্যু বুড়িচংয়ে কিশোর গ্যাংয়ের দুই সদস্য আটক শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিতে পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় দিনব্যাপী প্রশিক্ষণ বাজেটকে স্বাগত জানিয়ে পৌর ছাত্রদলের সদস্য সচিব শামীম ইসলামের নেতৃত্বে মিছিল মহাসড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা জোরদারে বুড়িচংয়ে হাইওয়ে পুলিশের মতবিনিময় সভা
Banner Advertisement

২০২৬-২০২৭ বাজেটে সড়ক নিরাপত্তা খাতে বিশেষ বরাদ্দের দাবি : লায়ন গনি মিয়া বাবুল

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jun 16, 2026
  • সংবাদটি দেখেছেন: 39
ছবির ক্যাপশন :

এস এম জহিরুল ইসলাম,শ্রীপুর (গাজীপুর)
বাংলাদেশে সড়ক দুর্ঘটনা এখন একটি বড় জননিরাপত্তা ও অর্থনৈতিক সংকটে পরিণত হয়েছে। প্রতিবছর হাজার হাজার মানুষ সড়কে প্রাণ হারাচ্ছেন, আহত ও পঙ্গুত্ববরণ করছেন আরও অনেকে। এ পরিস্থিতিতে ২০২৬-২০২৭ অর্থবছরের জাতীয় বাজেটে সড়ক নিরাপত্তা কার্যক্রমের জন্য পৃথক ও পর্যাপ্ত অর্থ বরাদ্দের দাবি জানিয়েছেন নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এবং বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (কৃষি) কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুল।

তিনি বলেন, শুধু নতুন সড়ক নির্মাণ করলেই হবে না, সড়ককে নিরাপদ করাও সমান গুরুত্বপূর্ণ। দুর্ঘটনা প্রতিরোধে আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা, চালক প্রশিক্ষণ, পথচারী নিরাপত্তা, দুর্ঘটনাপ্রবণ স্থান সংস্কার, জরুরি চিকিৎসাসেবা এবং জনসচেতনতা কার্যক্রমে বিনিয়োগ বাড়াতে হবে।

তিনি আরও বলেন, জাতিসংঘের ঘোষিত ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ও গুরুতর আহতের সংখ্যা ৫০ শতাংশ কমিয়ে আনার লক্ষ্য অর্জনে এখনই কার্যকর উদ্যোগ প্রয়োজন। এজন্য জাতীয় বাজেটে একটি স্থায়ী ‘জাতীয় সড়ক নিরাপত্তা তহবিল’ গঠন এবং সেখান থেকে সড়ক নিরাপত্তা-সংশ্লিষ্ট বিভিন্ন কর্মসূচিতে অর্থায়নের প্রস্তাব দেন তিনি।

লায়ন গনি মিয়া বাবুলের মতে, সড়ক নিরাপত্তায় বিনিয়োগ ব্যয় নয়; এটি মানুষের জীবন রক্ষা, অর্থনৈতিক ক্ষতি হ্রাস এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করার একটি দীর্ঘমেয়াদি বিনিয়োগ। তাই এবারের বাজেটে সড়ক নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement