আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
কালিয়াকৈরে ইন্টারনেট লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, দুই হাত হারালেন তরুণ সোহান মাদকাসক্তি মুক্ত সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত আওয়ামী লীগের শাসনামলের ষড়যন্ত্রমূলক মামলার পাঁচ বছর: স্মৃতিচারণে সাংবাদিক আককাস সিকদার ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি পাঁচবিবিতে খাল খননের অব্যয়িত টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও নড়াইলের কালিয়ায় সড়ক দুর্ঘটনায় অটোভ্যান চালকের মৃত্যু চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী রায়হান দোজখ দেখে ফেলেছে: এসপি মাসুদ বেড়ায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত অস্ত্র উদ্ধারে ডেভিড ইমনসহ ৫ সন্ত্রাসীর ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ পটুয়াখালীতে হেরোইনসহ দুই নারী আটক ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে মানববন্ধন শ্রীমঙ্গলে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিন কারবারি গ্রেপ্তার সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭দিনের কারাদণ্ড শ্রীপুরে ৩ বিয়ের পর পরিবারকে বঞ্চনা, স্ত্রী-সন্তানকে পিটিয়ে যখম থানায় অভিযোগ খুলনা বিভাগীয় প্রেস ক্লাব,কালীগঞ্জ উপজেলা শাখার দ্বি-বার্ষিক কমিটি অনুমোদন
Banner Advertisement

নতুন বিএনপির’ দাপটের অভিযোগ,হাটপুকুরিয়ায় সংবাদ সম্মেলনে ক্ষোভ

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jul 31, 2026
  • সংবাদটি দেখেছেন: 74
ছবির ক্যাপশন :

মোঃ বেল্লাল হোসাইন নাঈম,স্টাফ রিপোর্টার 
নোয়াখালীর চাটখিল উপজেলায় হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নে ‘নতুন বিএনপির’ দাপটে মূলধারার বিএনপি নেতাকর্মীরা অসহায় হয়ে পড়েছেন—এমন অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ইউনিয়ন বিএনপির নেতারা। এ সময় তারা হামলা, মামলা, রাজনৈতিক ষড়যন্ত্রের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগও তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শাহিন মাস্টার, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম আবু এবং ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সুজন। তারা অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে একটি প্রভাবশালী মহল নিজেদের ‘নতুন বিএনপি’ পরিচয়ে এলাকায় আধিপত্য বিস্তার করছে এবং দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীদের ওপর হামলা, মামলা ও বিভিন্নভাবে হয়রানি চালাচ্ছে।
বক্তারা বলেন, “আমরা দীর্ঘদিন ধরে দলীয় কার্যক্রমে সক্রিয় থাকলেও এখন আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, হামলা করা হচ্ছে এবং রাজনৈতিকভাবে কোণঠাসা করার চেষ্টা চলছে।” তারা দাবি করেন, এসব কর্মকাণ্ডের মাধ্যমে মূলধারার বিএনপিকে দুর্বল করার অপচেষ্টা চালানো হচ্ছে।

একই সঙ্গে তারা অভিযোগ করেন, হাটপুকুরিয়া-ঘাটলাবাগ ইউনিয়নে মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও চাঁদাবাজদের তৎপরতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। কিন্তু এ বিষয়ে প্রশাসন নীরব ভূমিকা পালন করছে এবং দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ করেন তারা।
সংবাদ সম্মেলনে তারেক আজিজ শিপনসহ কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে এর তীব্র প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা।
শেষে তারা কেন্দ্রীয় বিএনপি নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত হস্তক্ষেপ কামনা করেন, যাতে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং দলের মধ্যে ঐক্য ফিরে আসে।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement