আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ভালো লেখক হতে হলে আগে ভালো পাঠক হতে হবে: সম্পাদক মোস্তফা মামুন নড়াইলে চার দলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। শ্রীমঙ্গলে অবৈধ বালু দস্যুদের আস্তানায় হানা গফরগাঁওয়ে নয়াবাড়ি মৌজায় উপজেলা ভবন নির্মাণে দাবিতে পাঁচবাগে সমাবেশ ও মিছিল ময়মনসিংহে পুলিশের যৌথ অভিযানে সক্রিয় ছিনতাইকারী চক্রের সদস্যসহ গ্রেফতার ৪ কালিয়াকৈরে চন্দ্রা-টিকেটের নামে প্রকাশ্য ডাকাতি,দালালের রাজত্ব- ক্ষুব্ধ যাত্রীরা,দেখার মত কেউ নেই কালিয়াকৈরে সবজির বাজারগুলোতে ফের অস্থিরতা দেখা দিয়েছে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ কালিয়াকৈরে তুরাগ নদে পিকনিকের নামে নৌকায় তরুণ তরুণীর অসামাজিক কার্যকলাপে অতিষ্ঠ এলাকাবাসী পটুয়াখালী-বরিশাল মহাসড়কে বাস-মোটরসাইকেল সংঘর্ষ পর্যটকের মৃত্যু শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু কালিয়াকৈরে ইন্টারনেট লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, দুই হাত হারালেন তরুণ সোহান মাদকাসক্তি মুক্ত সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত আওয়ামী লীগের শাসনামলের ষড়যন্ত্রমূলক মামলার পাঁচ বছর: স্মৃতিচারণে সাংবাদিক আককাস সিকদার ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি
Banner Advertisement

বাগমারায় ভুয়া কবিরাজ গ্রেপ্তার

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Aug 1, 2026
  • সংবাদটি দেখেছেন: 90
ছবির ক্যাপশন :

মোঃ গোলাম কিবরিয়া,রাজশাহী 
রাজশাহী জেলার বাগমারার তাহেরপুরে চিকিৎসার নামে এক গৃহবধূকে শ্লীলতাহানি ও যৌন নিপীড়নের অভিযোগ মাহাবুর রহমান রাজু নামে এক ভুয়া কবিরাজকে জনগণ আটক করে পুলিশে সোপর্দ  করেছেন । এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত মাহবুবুর রহমান রাজুকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে  আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, (২২) বছর বয়সী এক গৃহবধূ সন্তান না হওয়ায় স্থানীয় লোকজনের পরামর্শে গত ১৮ মে বাগমারার তাহেরপুর পৌরসভার হরিফলা এলাকায় অবস্থিত একটি চিকিৎসা কেন্দ্রে যান। এরপর অভিযুক্ত কবিরাজ মাহাবুর রহমান রাজু চিকিৎসার কথা বলে ওই নারীকে তার গোপন কক্ষে ডেকে নিয়ে বোরকা খুলতে বলেন। এতে রাজি না হওয়ায় ভন্ড কবিরাজ ওই গৃহবধূকে জোরপূর্বক ধরে শ্লীলতাহানি ও যৌন নিপীড়নের চেষ্টা করেন। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন। এই ঘটনায় স্থানীয় লোকজন ভন্ড কবিরাজ মাহাবুর রহমান রাজুকে গণপিটুনি দিয়ে তাহেরপুর পুলিশ ফাঁড়িতে খবর দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন। পরে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে ভুক্তভোগী ওই নারী অভিযুক্ত ওই ভুয়া কবিরাজের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে থানায় মামলা করেন।
এ বিষয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, যৌন নিপীড়নের ঘটনায় মামলা দায়েরের পর অভিযুক্ত মাহাবুর রহমান রাজুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement