আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত ওসমানীনগরে সরকারি রাস্তা প্রতিবন্ধকতার পায়তারার অভিযোগ জুলাই গণভোট ও সংস্কার কার্যকরের দাবিতে বেড়ায় জামায়াতের গণমিছিল চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ, চাকরি হারালেন সাড়ে ৪ হাজার শ্রমিক ভালো লেখক হতে হলে আগে ভালো পাঠক হতে হবে: সম্পাদক মোস্তফা মামুন নড়াইলে চার দলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। শ্রীমঙ্গলে অবৈধ বালু দস্যুদের আস্তানায় হানা গফরগাঁওয়ে নয়াবাড়ি মৌজায় উপজেলা ভবন নির্মাণে দাবিতে পাঁচবাগে সমাবেশ ও মিছিল ময়মনসিংহে পুলিশের যৌথ অভিযানে সক্রিয় ছিনতাইকারী চক্রের সদস্যসহ গ্রেফতার ৪ কালিয়াকৈরে চন্দ্রা-টিকেটের নামে প্রকাশ্য ডাকাতি,দালালের রাজত্ব- ক্ষুব্ধ যাত্রীরা,দেখার মত কেউ নেই কালিয়াকৈরে সবজির বাজারগুলোতে ফের অস্থিরতা দেখা দিয়েছে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ কালিয়াকৈরে তুরাগ নদে পিকনিকের নামে নৌকায় তরুণ তরুণীর অসামাজিক কার্যকলাপে অতিষ্ঠ এলাকাবাসী পটুয়াখালী-বরিশাল মহাসড়কে বাস-মোটরসাইকেল সংঘর্ষ পর্যটকের মৃত্যু শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু
Banner Advertisement

চান্দিনার মাধারপুরে বেহাল সড়ক সংস্কারে যুব কমিউনিটির ব্যতিক্রমী উদ্যোগ

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Aug 1, 2026
  • সংবাদটি দেখেছেন: 62
ছবির ক্যাপশন :

নিজস্ব প্রতিবেদক:
চান্দিনা উপজেলার  মাধারপুর গ্রামের প্রবেশমুখের সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকায় স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ চরম আকার ধারণ করেছিল। রাস্তার বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় প্রতিদিন শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। বিশেষ করে অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়া-আনার ক্ষেত্রেও নানা ধরনের বিড়ম্বনার শিকার হতে হচ্ছিল এলাকাবাসী।
এমন পরিস্থিতিতে গ্রামের মানুষের দুর্ভোগ লাঘবে এগিয়ে আসে মাধারপুর দক্ষিণপাড়া জামে মসজিদ যুব কমিউনিটি। সংগঠনটির উদ্যোগে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে গ্রামের প্রবেশমুখের ক্ষতিগ্রস্ত সড়কের বিভিন্ন গর্তে আদলা ইট ফেলে তা সংস্কার করা হয়।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। বর্ষাকালে কাদা ও বৃষ্টির পানিতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠত। স্কুল-কলেজগামী শিক্ষার্থী, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিদের চলাচল ছিল অত্যন্ত কষ্টকর। এমন অবস্থায় যুব কমিউনিটির এই উদ্যোগ এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে।
গ্রামবাসীরা যুব কমিউনিটির এ মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করে বলেন, সমাজের তরুণরা যদি এভাবে মানুষের পাশে দাঁড়ায়, তাহলে অনেক সমস্যার সমাধান স্থানীয়ভাবেই সম্ভব। রাস্তা মেরামতের ফলে এখন সাধারণ মানুষের চলাচল অনেক সহজ হয়েছে এবং তারা স্বস্তি প্রকাশ করেছেন।
মাধারপুর দক্ষিণপাড়া জামে মসজিদ যুব কমিউনিটির পক্ষ থেকে জানানো হয়, সামাজিক দায়বদ্ধতা থেকেই তারা এই উদ্যোগ গ্রহণ করেছেন। ভবিষ্যতেও এলাকার উন্নয়ন, জনসেবামূলক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন সংগঠনটির সদস্যরা।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement