আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ময়মনসিংহে বিভাগীয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত প্রান্তিক নারীদের ক্ষমতায়নে ‘মর্যাদার সাথে সহনশীলতা’ কর্মশালা নরসিংদীতে ক্লু-লেস চালক হত্যা মামলার ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন, গ্রেফতার ২ বিস্ফোরক মামলায় সালথা উপজেলার যুবলীগের সাবেক সভাপতি খায়রুজ্জামান বাবু মোল্যা গ্রেপ্তার আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম ৩৬ ঘণ্টাতেও মেলেনি সমাধান: রৌমারীর গয়টাপাড়া সীমান্তে শিশুসহ ৬ নেয় নি কোনো দেশ মীরসরাইয়ে নুরুজ্জামান নামে এক বৃদ্ধকে অপহরণ করার অভিযোগ শ্রীপুরে সংরক্ষিত বন থেকে গাছ কাটার সময় হাতেনাতে আটক ২ বনচোর, আদালতে সোপর্দ রাজাবাড়ি আলরাজ মেডিকেলে মুমূর্ষ অবস্থায় থাকা নারী ও শিশুর পরিচয় শনাক্ত সঙ্গে ২০ দিনের শিশু আধুনিক ও নিরাপদ শ্রীপুর গড়তে চাই মেয়র প্রার্থী খোকন প্রধান সম্পত্তি বিক্রি ঠেকাতে চট্টগ্রামে বাবাকে হত্যা, দুই বছর পর গ্রেপ্তার ঘাতক ছেলে ও তার সহযোগী ঝিনাইদহের কালীগঞ্জে অবৈধ মাটি বাণিজ্যে নষ্ট হচ্ছে সড়ক, বাড়ছে দুর্ঘটনা ঝিনাইদহের কালীগঞ্জে অবৈধ মাটি বাণিজ্যে নষ্ট হচ্ছে সড়ক, বাড়ছে দুর্ঘটনা সৈয়দ হারুন ফাউন্ডেশনের ২০২৬-২৭ সালের আহবায়ক কমিটি ঘোষণা রায়পুরা আব্দুল্লাহপুরের একাধিক হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা স্বপন এখন বিএনপি,এলাকায় আতঙ্ক
Banner Advertisement

সম্মিলিত মানবাধিকার জোটের সাংগঠনিক উন্নয়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jun 15, 2026
  • সংবাদটি দেখেছেন: 37
ছবির ক্যাপশন :

মকবুল হোসেন, ময়মনসিংহ সংবাদদাতা 
সম্মিলিত মানবাধিকার জোটের উদ্যোগে মঙ্গলবার রাত ৮টায় নেত্রকোনা সদরে  মোক্তারপাড়া কো-অপারেটিভ ব্যাংক সংলগ্ন অস্থায়ী কার্যালয়ের হলরুমে এক সাংগঠনিক উন্নয়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন সম্মিলিত মানবাধিকার জোট নেত্রকোনা জেলা শাখার সভাপতি ওবায়দুল ইসলাম সাগর। সঞ্চালনায় ছিলেন সহ-সভাপতি প্রভাষক সুমন আহমেদ ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগের সম্মিলিত মানবাধিকার জোটের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শামীম তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য এডভোকেট জহিরুল ইসলাম রানা, উপদেষ্টা মণ্ডলীর সদস্য সাংবাদিক মোনায়েম খান, সহ-সভাপতি শিক্ষক আমিরুল ইসলাম তালুকদার, বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোনা জেলা শাখার সদস্য সচিব মানিক মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, রতন রহমান, নাসিম খান পাঠান, সাংবাদিক সালমান আহমেদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল সদর উপজেলা কমিটি ও অন্যান্য উপজেলা কমিটি গঠন, দায়িত্ব বণ্টন, সদস্য সংগ্রহ কার্যক্রম জোরদারকরণ, সদস্যদের পরিচয়পত্র (আইডি কার্ড) প্রদান, সংগঠনের স্থায়ী কার্যালয় স্থাপন ও অফিস ভাড়া এবং রক্ষণাবেক্ষণ সংক্রান্ত বিষয়, মানবাধিকার সচেতনতা বৃদ্ধি, অসহায় ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন।

বক্তারা বলেন, মানবাধিকার প্রতিষ্ঠা, সামাজিক ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় সম্মিলিত মানবাধিকার জোটকে আরও শক্তিশালী ও কার্যকর ভূমিকা পালন করতে হবে। এজন্য সকল সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সভা শেষে সংগঠনের সার্বিক উন্নয়ন ও সম্প্রসারণে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়াও জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সংগঠনের কার্যক্রম সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement