আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‎যশোরে ১১ টি মোবাইল ও বিদেশী মদসহ ভারতীয় নাগরিক আটক ‎ ময়মনসিংহে বিভাগীয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত প্রান্তিক নারীদের ক্ষমতায়নে ‘মর্যাদার সাথে সহনশীলতা’ কর্মশালা নরসিংদীতে ক্লু-লেস চালক হত্যা মামলার ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন, গ্রেফতার ২ বিস্ফোরক মামলায় সালথা উপজেলার যুবলীগের সাবেক সভাপতি খায়রুজ্জামান বাবু মোল্যা গ্রেপ্তার আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম ৩৬ ঘণ্টাতেও মেলেনি সমাধান: রৌমারীর গয়টাপাড়া সীমান্তে শিশুসহ ৬ নেয় নি কোনো দেশ মীরসরাইয়ে নুরুজ্জামান নামে এক বৃদ্ধকে অপহরণ করার অভিযোগ শ্রীপুরে সংরক্ষিত বন থেকে গাছ কাটার সময় হাতেনাতে আটক ২ বনচোর, আদালতে সোপর্দ রাজাবাড়ি আলরাজ মেডিকেলে মুমূর্ষ অবস্থায় থাকা নারী ও শিশুর পরিচয় শনাক্ত সঙ্গে ২০ দিনের শিশু আধুনিক ও নিরাপদ শ্রীপুর গড়তে চাই মেয়র প্রার্থী খোকন প্রধান সম্পত্তি বিক্রি ঠেকাতে চট্টগ্রামে বাবাকে হত্যা, দুই বছর পর গ্রেপ্তার ঘাতক ছেলে ও তার সহযোগী ঝিনাইদহের কালীগঞ্জে অবৈধ মাটি বাণিজ্যে নষ্ট হচ্ছে সড়ক, বাড়ছে দুর্ঘটনা ঝিনাইদহের কালীগঞ্জে অবৈধ মাটি বাণিজ্যে নষ্ট হচ্ছে সড়ক, বাড়ছে দুর্ঘটনা সৈয়দ হারুন ফাউন্ডেশনের ২০২৬-২৭ সালের আহবায়ক কমিটি ঘোষণা
Banner Advertisement

পটুয়াখালীতে ব্র্যাক ও আড়ং সোস্যাল এন্টারপ্রাইজের উদ্যোগে চারা বিতরণ

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jun 15, 2026
  • সংবাদটি দেখেছেন: 48
ছবির ক্যাপশন :

অপূর্ব সরকার, পটুয়াখালী সংবাদদাতা: 
পটুয়াখালীতে অতিদরিদ্র পরিবারের মাঝে ব্র্যাক ও ‘আড়ং সোস্যাল এন্টারপ্রাইজ’-এর যৌথ উদ্যোগে ফলজ, বনজ ও ওষধি গাছের চারা বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। 
৪ জুন (বৃহস্পতিবার)  পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী এই উদ্যোগের প্রশংসা করেন। অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদুল আলম এবং পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী অফিসার রওজাতুন জান্নাত।
এছাড়াও ব্র্যাকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কো-অর্ডিনেটর মোঃ নেফাজ উদ্দিন, ইউপিজিপি কর্মসূচির কৃষিবিদ মোঃ আবদুস সালাম, শাখা ব্যবস্থাপক শংকর সিকদার, আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) দিপংকর চক্রবর্তী, আঞ্চলিক ব্যবস্থাপক (প্রগতি) মনজিৎ বিশ্বাস, আঞ্চলিক হিসাব ব্যবস্থাপক অসীম বিশ্বাস এবং ওয়াশ কর্মসূচির জেলা ব্যবস্থাপক মোঃ হোসেন আলী।
মূলত জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং প্রান্তিক জনগোষ্ঠীর পরিবেশবান্ধব টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনের লক্ষ্যেই এই চারা বিতরণ করা হচ্ছে। ২০০২ সাল থেকে ব্র্যাকের অতিদরিদ্র কর্মসূচি দেশের সুবিধাবঞ্চিত পরিবারগুলোর টেকসই জীবিকা নিশ্চিত করতে এবং তাদের মূলধারার অর্থনীতিতে সম্পৃক্ত করার লক্ষ্যে সম্পদ ও ক্যাশ হস্তান্তরের মাধ্যমে কার্যকর ভূমিকা পালন করে আসছে। ব্র্যাকের এই দারিদ্র্য বিমোচন মডেলটি আজ বিশ্বজুড়ে একটি 'রোল মডেল' হিসেবে স্বীকৃত। সময়ের পরিক্রমায় এই প্রোগ্রামটি এখন কেবল অর্থনৈতিক স্বাবলম্বীতার মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং পরিবেশ সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্বারোপ করছে।
ব্র্যাক আলট্রা-পুওর গ্র্যাজুয়েশন কর্মসূচির আওতায় এ বছর দেশের ৩৭টি জেলায় মোট ৪০,০০০ প্রান্তিক পরিবারের মাঝে ৮০,০০০ ফলজ, বনজ ও ওষধি গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় পটুয়াখালী জেলায় মোট ১,৪৫০ জন প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে এই গাছের চারা বিতরণ কার্যক্রম শুরু হলো।
আয়োজকরা জানান, কেবল চারা রোপণই নয়, বরং চারাগুলোর যথাযথ সুরক্ষার জন্য ব্র্যাকের পক্ষ থেকে প্রতিটি গাছের জন্য মজবুত বেড়া ও খুঁটির ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন যে, এই টেকসই উদ্যোগটি গ্রামীণ অতিদরিদ্র পরিবারগুলোর পুষ্টির অভাব দূর করার পাশাপাশি তাদের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক স্বাবলম্বিতায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement