আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ভালো লেখক হতে হলে আগে ভালো পাঠক হতে হবে: সম্পাদক মোস্তফা মামুন নড়াইলে চার দলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। শ্রীমঙ্গলে অবৈধ বালু দস্যুদের আস্তানায় হানা গফরগাঁওয়ে নয়াবাড়ি মৌজায় উপজেলা ভবন নির্মাণে দাবিতে পাঁচবাগে সমাবেশ ও মিছিল ময়মনসিংহে পুলিশের যৌথ অভিযানে সক্রিয় ছিনতাইকারী চক্রের সদস্যসহ গ্রেফতার ৪ কালিয়াকৈরে চন্দ্রা-টিকেটের নামে প্রকাশ্য ডাকাতি,দালালের রাজত্ব- ক্ষুব্ধ যাত্রীরা,দেখার মত কেউ নেই কালিয়াকৈরে সবজির বাজারগুলোতে ফের অস্থিরতা দেখা দিয়েছে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ কালিয়াকৈরে তুরাগ নদে পিকনিকের নামে নৌকায় তরুণ তরুণীর অসামাজিক কার্যকলাপে অতিষ্ঠ এলাকাবাসী পটুয়াখালী-বরিশাল মহাসড়কে বাস-মোটরসাইকেল সংঘর্ষ পর্যটকের মৃত্যু শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু কালিয়াকৈরে ইন্টারনেট লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, দুই হাত হারালেন তরুণ সোহান মাদকাসক্তি মুক্ত সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত আওয়ামী লীগের শাসনামলের ষড়যন্ত্রমূলক মামলার পাঁচ বছর: স্মৃতিচারণে সাংবাদিক আককাস সিকদার ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি
Banner Advertisement

জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্সে রক্তের গ্রুপ নির্ধারণে ভুল রিপোর্ট প্রদানের অভিযোগ

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Aug 1, 2026
  • সংবাদটি দেখেছেন: 72
ছবির ক্যাপশন :

আশীষ বিশ্বাস,নীলফামারী সংবাদদাতা:
 নীলফামারীর জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রক্তের গ্রুপ নির্ধারণে ভুল রিপোর্ট প্রদানের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী রোগীর পরিবার উদ্বেগ প্রকাশ করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ কাজিরহাট হাজিপাড়া এলাকার বাসিন্দা মো. মোতালেব হোসেনের স্ত্রী মোছা. রোকেয়া বেগম গত ৩১ মে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রক্তের গ্রুপ নির্ধারণের পরীক্ষা করান। পরীক্ষার রিপোর্টে তার রক্তের গ্রুপ ‘ও নেগেটিভ (O-)’ উল্লেখ করা হয়।

পরবর্তীতে ১লা জুন উন্নত চিকিৎসার জন্য রোগীকে রংপুরে নেওয়া হলে সেখানে পুনরায় রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়। ওই পরীক্ষায় তার রক্তের গ্রুপ ‘এ নেগেটিভ (A-)’ পাওয়া যায়। একই ব্যক্তির রক্তের গ্রুপ দুই প্রতিষ্ঠানে ভিন্ন ফলাফল আসায় রোগীর স্বজনদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়।এ বিষয়ে রোগীর স্বামী মো. মোতালেব হোসেন জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে সংশ্লিষ্ট মেডিকেল টেকনোলজিস্ট মো. মামুনুর রশিদের কাছে ব্যাখ্যা জানতে চান। এ সময় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হলে পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে।

পরে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি মীমাংসার উদ্যোগ নেয়।ভুক্তভোগী পরিবারের দাবি, রক্তের গ্রুপ নির্ধারণে এ ধরনের ভুল রোগীর চিকিৎসার ক্ষেত্রে গুরুতর ঝুঁকি সৃষ্টি করতে পারে। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।এ বিষয়ে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নন্দা সেনগুপ্ত বলেন, “এটি একটি অনিচ্ছাকৃত ভুল। সংশ্লিষ্ট ব্যক্তিকে সতর্ক করা হয়েছে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।”

নীলফামারী সিভিল সার্জন ডা. মো. আব্দুর রাজ্জাক বলেন, “এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এদিকে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও জনসাধারণের আস্থা বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করেছেন স্থানীয় সচেতন মহল।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement