আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‎যশোরে ১১ টি মোবাইল ও বিদেশী মদসহ ভারতীয় নাগরিক আটক ‎ ময়মনসিংহে বিভাগীয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত প্রান্তিক নারীদের ক্ষমতায়নে ‘মর্যাদার সাথে সহনশীলতা’ কর্মশালা নরসিংদীতে ক্লু-লেস চালক হত্যা মামলার ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন, গ্রেফতার ২ বিস্ফোরক মামলায় সালথা উপজেলার যুবলীগের সাবেক সভাপতি খায়রুজ্জামান বাবু মোল্যা গ্রেপ্তার আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম ৩৬ ঘণ্টাতেও মেলেনি সমাধান: রৌমারীর গয়টাপাড়া সীমান্তে শিশুসহ ৬ নেয় নি কোনো দেশ মীরসরাইয়ে নুরুজ্জামান নামে এক বৃদ্ধকে অপহরণ করার অভিযোগ শ্রীপুরে সংরক্ষিত বন থেকে গাছ কাটার সময় হাতেনাতে আটক ২ বনচোর, আদালতে সোপর্দ রাজাবাড়ি আলরাজ মেডিকেলে মুমূর্ষ অবস্থায় থাকা নারী ও শিশুর পরিচয় শনাক্ত সঙ্গে ২০ দিনের শিশু আধুনিক ও নিরাপদ শ্রীপুর গড়তে চাই মেয়র প্রার্থী খোকন প্রধান সম্পত্তি বিক্রি ঠেকাতে চট্টগ্রামে বাবাকে হত্যা, দুই বছর পর গ্রেপ্তার ঘাতক ছেলে ও তার সহযোগী ঝিনাইদহের কালীগঞ্জে অবৈধ মাটি বাণিজ্যে নষ্ট হচ্ছে সড়ক, বাড়ছে দুর্ঘটনা ঝিনাইদহের কালীগঞ্জে অবৈধ মাটি বাণিজ্যে নষ্ট হচ্ছে সড়ক, বাড়ছে দুর্ঘটনা সৈয়দ হারুন ফাউন্ডেশনের ২০২৬-২৭ সালের আহবায়ক কমিটি ঘোষণা
Banner Advertisement

কালিয়াকৈর ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮টি কক্ষসহ ৩ দোকান পুড়ে ছাই

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jun 15, 2026
  • সংবাদটি দেখেছেন: 41
ছবির ক্যাপশন :

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর)
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ  জোড়াপাম্প এলাকায় মঙ্গলবার(২জুন২৬) রাত ১১টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮টি বসতঘরের কক্ষসহ ও ৩টি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। ঘটনায় কেউ হতাহত না হলেও ক্ষতিগ্রস্তদের দাবি, প্রায় কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়,রাত ১১টার দিকে কালিয়াকৈর পল্লী বিদ্যুৎ জোড়া পাম্পের পিছনে বাজার এলাকার একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের সেমিপাকা বসতঘর টিনসেট ও দোকানে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা ও ধোঁয়ায় ঘুমন্ত মানুষজন প্রাণ বাঁচাতে দিগ্বিদিক ছুটতে থাকেন।
খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই ১৬টি কক্ষ ও ৩টি দোকানের আসবাবপত্র, মালামাল, নগদ টাকা-পয়সা পুড়ে ছাই হয়ে যায়।জোড়া পাম্পের পিছনে বসবাসকারী ক্ষতিগ্রস্ত আরফান আলী মন্ঠু বলেন,আমার দোকান ও ঘরসহ সবকিছু পুড়ে গেছে। নগদ টাকা,মালামাল মিলিয়ে প্রায় কয়েক লক্ষাধিক টাকার ওপর ক্ষতি হয়েছে। এখন বউ-বাচ্চা নিয়ে রাস্তায় বসেছি। সরকারি সহায়তা চাই।
আরেক ব্যবসায়ী বলেন,দোকানে ৪-৫ লাখ টাকার মাল ছিল। আগুনে সব শেষ। এখন পথে বসেছি।
এক গৃহবধূ কান্নাজড়িত কণ্ঠে বলেন,ঘরের জিনিসপত্র, জামাকাপড়, প্রয়োজনীয় কাগজপত্র কিছুই বের করতে পারিনি। বাচ্চা নিয়ে এখন কোথায় যাব জানি না।  
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জানান, প্রাথমিক তদন্তে বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে মনে হচ্ছে। দ্রুত খবর পাওয়ায় আগুন পাশের আরো স্থাপনায় ছড়াতে পারেনি। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্ত সাপেক্ষে নিরূপণ করা হবে।
অগ্নিকাণ্ডের পর স্থানীয় জনপ্রতিনিধি,সমাজসেবক ও এলাকাবাসী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে খাবার, কাপড় ও নগদ অর্থ সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছেন। স্থানীয়রা বিদ্যুৎ লাইনের নিরাপত্তা জোরদার,পুরনো তার দ্রুত পরিবর্তন ও অগ্নি-নিরাপত্তা সচেতনতা বৃদ্ধির দাবি জানিয়েছেন।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement