Logo
প্রিন্টের তারিখ: 15 June 2026 | প্রকাশের তারিখ: Jun 15, 2026

সংবাদ শিরোনাম : মাধবদী থানা পুলিশের সফল অভিযান: ৪৫০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী বাছেদ গ্রেফতার

মাধবদী থানা পুলিশের সফল অভিযান: ৪৫০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী বাছেদ গ্রেফতার
নরসিংদী সংবাদদাতা:
নরসিংদীর মাধবদী থানা পুলিশের বিশেষ অভিযানে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ বাছেদ মিয়া (৩৬) নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ৯ জুন (মঙ্গলবার) দিবাগত রাত ২.০৫ ঘটিকায় মাধবদী থানাধীন উত্তর চৌয়া এলাকায় আসামির নিজ বসত বাড়ির উঠান থেকে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
​অভিযানটির নেতৃত্ব দেন মাধবদী থানার সেকেন্ড অফিসার এসআই (নিঃ) ইউসুফ আহম্মেদ।
​অভিযান ও মাদক উদ্ধার
​পুলিশ সূত্রে জানা যায়, মাধবদী থানার সেকেন্ড অফিসার এসআই ইউসুফ আহম্মেদ সঙ্গীয় ফোর্স (এসআই সেকেন্দার হোসেন, এএসআই পলাশ ঘোষ, কনস্টেবল মিজানুর ও মোকারিব) সহ এলাকায় বিশেষ অভিযান ও মাদক উদ্ধার ডিউটি করছিলেন। রাত ২.০৫ ঘটিকায় পাঁচদোনা মোড়ে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, উত্তর চৌয়া এলাকায় মাদক বেচাকেনা চলছে।
​ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে রাত ২.১৫ ঘটিকায় এসআই ইউসুফ আহম্মেদের টিম সেখানে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে বাছেদ মিয়াকে গ্রেফতার করা হয়। পরে স্থানীয় সাক্ষী ও পুলিশ ফোর্সের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে বাছেদের লুঙ্গির কোঁচর থেকে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ৪৫০ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ১ লক্ষ ৩৫ হাজার টাকা।
​পুরোনো মামলার বিবরণ
​গ্রেফতারকৃত বাছেদ মিয়ার বিরুদ্ধে ইতিপূর্বেও মাদক আইনে একাধিক মামলা রয়েছে। সিডিএমএস (CDMS) পর্যালোচনা করে দেখা যায়, তার বিরুদ্ধে পূর্বের দুটি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন:
১. মাধবদী থানা এফআইআর নং-৯ (তারিখ: ১৯/০২/২০২৫), ধারা: ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণি ১০(ক)/৪১।
২. মাধবদী থানা এফআইআর নং-২৩ (তারিখ: ২১/০৬/২০২৫), ধারা: ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণি ১০(ক)।
​আইনি ব্যবস্থা
​অভিযান শেষে উদ্ধারকৃত আলামত ও আসামিকে নিয়ে থানায় হাজির হয়ে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক) ধারায় নিয়মিত মামলা দায়ের করেছেন সেকেন্ড অফিসার এসআই ইউসুফ আহম্মেদ। আসামিকে বিধি মোতাবেক আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।
© সকল কিছুর স্বত্বাধিকারীঃ নির‌পেক্ষ দর্পণ
সকল কারিগরি সহায়তায়ঃ ক্রিয়েটিভ ডিজাইন
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF