Logo
প্রিন্টের তারিখ: 15 June 2026 | প্রকাশের তারিখ: Jun 15, 2026

সংবাদ শিরোনাম : নগরকান্দার ইউএনওকে নিয়ে ইতিবাচক মূল্যায়ন ও বদলির গঞ্জনে হতাশ উপজেলা বাসি

নগরকান্দার ইউএনওকে নিয়ে ইতিবাচক মূল্যায়ন ও বদলির গঞ্জনে হতাশ উপজেলা বাসি
সালথ ফরিদপুর সংবাদদাতা:
ফরিদপুরের নগরকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসাবে যোগদানের পর অল্প সময়ের মধ্যেই স্থানীয় জনগণের মাঝে ইতিবাচক ভাবমূর্তি উপরে তুলেছেন বলে মনে করছেন অনেকেই। মাত্র দুই - তিন মাসের কর্মকাল হলেও তিনি প্রশাসনিক কার্যক্রমে সক্রিয়তা, জনসেবা মুখী, মনোভাব এবং দায়িত্বশীল আচরণের মাধ্যমে সাধারণ মানুষের নজর কাটতে সক্ষম হয়েছেন। 
সম্প্রতি তাকে নিয়ে বদলির গুঞ্জন ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা শুরু হয়েছে। তবে অনেকের মতে, এত অল্প সময়ে কোন কর্মকর্তার কাজের পূর্ণ মূল্যায়ন করা সম্ভব না হলেও তিনি জনগণের কল্যাণে আন্তরিকভাবে কাজ করার চেষ্টা করেছেন। স্থানীয়দের জানান,( ইউএনও) দায়িত্ব পালনের ক্ষেত্রে নিয়ম নীতি মেনে চলাকে গুরুত্ব দিয়েছেন এবং কোন ধরনের অনৈতিক চাপ বা প্রভাব কে প্রশ্রয় দেননি। ফলে কিছু অসন্তুষ্ট মহল তার বিরুদ্ধে নানা নেতিবাচক প্রচারণা চালানোর চেষ্টা করছে বলেও অভিযোগ রয়েছে। অনেকেই মনে করেন, একজন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ থাকলে তা অবশ্যই তথ্য প্রমাণের ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা উচিত। কিন্তু প্রমান ছাড়া আকার ইঙ্গিতে কাউকে দোষারোপ করা দায়িত্বশীল আচরণ নয়, বিশেষ করে কোন কর্মকর্তা বদলে হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ার পর টাকা নিয়ে হঠাৎ করে নেতিবাচক প্রচারণা শুরু হওয়া নানা প্রশ্নের জন্ম দেয়। সচেতন মহলের মধ্যে, নগরকান্দার বর্তমান নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম একজন শিক্ষিত, মেধাবী, কর্মঠ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের চেষ্টা করছেন, চীনে প্রশাসনকে সাধারণ মানুষের আরো কাছে নিয়ে যেতে কাজ করছেন বলেও অনেক মানুষ মনে করেন। তাদের প্রত্যাশা, কোন কর্মকর্তার মূল্যায়ন হবে তার কাজ, সততা, জনসেবার ভিত্তিতে, গুজব বা ব্যক্তিগত স্বার্থের কারণে নয় বরং বাস্তব তথ্য ও জনমতের আলোকে একজন সরকারি কর্মকর্তার কর্মকাণ্ড বিচার হওয়াই সমীচীন। 
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাইফুল ইসলাম বলেন, আমি নগরকান্দায় যোগদানের পর থেকে সরকারের নীতিমালা অনুযায়ী সততা অনুষ্ঠান সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করছি। একজন সরকারি কর্মকর্তা হিসেবে জনগণের সেবা করাই আমার প্রধান দায়িত্ব, কাজ করতে গেলে ভুল ত্রুটি হতে পারে, তবে আমি সব সময় জনস্বার্থ কে অগ্রাধিকার দিয়ে কাজ করার চেষ্টা করেছি। আমার বিরুদ্ধে যদি কারো কোন সুনির্দিষ্ট অভিযোগ থাকে, তাহলে সেটি যথাযথ কর্তৃপক্ষের কাছে তথ্য প্রমাণ সহ উপস্থাপন করার আহ্বান জানাই। আমি বিশ্বাস করি, আমার কাজী আমার পরিচয় বহন করবে, তিনি আরো বলেন, নগরকান্দার মানুষের কাছ থেকে যে সহযোগিতা ও ভালোবাসা পেয়েছি তার জন্য আমি কৃতজ্ঞত। দায়িত্বে থাকাকালীন সময়েও জনগণের কল্যাণে কাজ করেছি এবং ভবিষ্যতেও যেখানে দায়িত্ব পালন করবো, সেখানেও একইভাবে জনসভায় নিজেকে নিয়োজিত রাখবো।
© সকল কিছুর স্বত্বাধিকারীঃ নির‌পেক্ষ দর্পণ
সকল কারিগরি সহায়তায়ঃ ক্রিয়েটিভ ডিজাইন
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF