মোঃ ইলিয়াছ খান,সালথা ফরিদপুর:
ফরিদপুরের নগরকান্দা সার্কেল এর দায়িত্ব গ্রহণের মাত্র এক মাসের মধ্যেই জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে পুরস্কৃত হয়েছেন নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ আল ফাহাদ.
আইন শৃঙ্খলা রক্ষা। আলোকিত অপরাধের রহস্য উন্মোচন উৎঘাটন সহ গুরুত্বপূর্ণ মামলার ওয়ারেন্ট নিষ্পত্তি এবং সার্বিক অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অবদান রাখায় তাকেই সম্মাননা প্রদান করা হয়।
আজ মঙ্গলবার ৯(জুন ) সকাল সাড়ে ১১ টায় ফরিদপুর পুলিশ লাইসেন্সের ফল রুমে অনুষ্ঠিত জেলা পুলিশের মাসের কল্যাণ সভায় তাকে অফিসার হিসেবে আনুষ্ঠানিকভাবে সম্মাননা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর পুলিশ সুপার (এসপি)মোঃ নজরুল ইসলাম তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
দায়িত্ব গ্রহণের অল্প সময়ের মধ্যেই তিনি এমন স্বীকৃতি পাওয়ায় স্থানীয় প্রশাসন আইন-শৃঙ্খলা বাহিনীতে তার কার্যক্রম কে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে বলে পুলিশের (এসপি) মোঃ নজরুল ইসলাম জানান।