Logo
প্রিন্টের তারিখ: 13 June 2026 | প্রকাশের তারিখ: Jun 12, 2026

সংবাদ শিরোনাম : সাংবাদিক আনিছুর রহমানের অসুস্থ মাকে দেখতে হাসপাতালে সদর উপজেলা জামায়াত নেতৃবৃন্দ

সাংবাদিক আনিছুর রহমানের অসুস্থ মাকে দেখতে হাসপাতালে সদর উপজেলা জামায়াত নেতৃবৃন্দ
নিজস্ব প্রতিনিধি:
সাংবাদিক আনিছুর রহমানের অসুস্থ মাকে দেখতে হাসপাতালে গেছেন বাংলাদেশ বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর সাতক্ষীরা সদর উপজেলা নেতৃবৃন্দ।

সোমবার (০৮ জুন) রাতে তাঁরা সাতক্ষীরা ডক্টরস ল্যাব হাসপাতালে গিয়ে রোগীর খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় নেতৃবৃন্দ রোগীর শারীরিক অবস্থার সার্বিক খোঁজ নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।

পরিবার সূত্রে জানা যায়, সাংবাদিক আনিছুর রহমানের মা পিত্তথলির পাথরজনিত সমস্যায় চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তার শিগগিরই অপারেশন করা হবে।

হাসপাতাল পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোশাররফ হোসেন, সেক্রেটারী মাওলানা হাবিবুর রহমান, সদর উপজেলার জামায়াত মনোনীত প্রার্থী সহিদ হাসান, সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুস সবুর, অধ্যাপক সহিদুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় নেতৃবৃন্দ পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তায় পাশে থাকার আশ্বাস দেন।
© সকল কিছুর স্বত্বাধিকারীঃ নির‌পেক্ষ দর্পণ
সকল কারিগরি সহায়তায়ঃ ক্রিয়েটিভ ডিজাইন
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF