Logo
প্রিন্টের তারিখ: 13 June 2026 | প্রকাশের তারিখ: Jun 13, 2026

সংবাদ শিরোনাম : তেলিহাটি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডবাসীকে যুবদল নেতা ফাহাদ আহমেদ শেখরের ঈদের শুভেচ্ছা

তেলিহাটি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডবাসীকে  যুবদল নেতা ফাহাদ আহমেদ শেখরের ঈদের শুভেচ্ছা

সোহাগ রানা,গাজীপুর 
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও যুবদল  নেতা মো:ফাহাদ আহমেদ শেখ।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, "ঈদুল আজহা আমাদের মাঝে ত্যাগের মহিমা ও ধৈর্যের শিক্ষা নিয়ে হাজির হয়। এই আনন্দঘন মূহূর্তে আমি তেলিহাটি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আমার প্রিয় সকল ভাই-বোন, মুরুব্বি এবং তরুণ সমাজকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা।"
মো:ফাহাদ আহমেদ শেখ  তাঁর বার্তায় আরও উল্লেখ করেন, ঈদের আনন্দ যেন সমাজের প্রতিটি স্তরের মানুষের মাঝে ছড়িয়ে পড়ে, সেজন্য বিত্তবানদের প্রতি অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সুখ-শান্তি কামনা করে বলেন, "আসুন, আমরা হিংসা-বিদ্বেষ ভুলে সবাই মিলে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধ সমাজ গড়ে তুলি। সবার ঈদ হোক আনন্দময় ও নিরাপদ।"
শেষে তিনি সবাইকে আবারও স্মরণ করিয়ে দেন "ঈদ মোবারক, তেলিহাটি ইউনিয়নবাসী!"
© সকল কিছুর স্বত্বাধিকারীঃ নির‌পেক্ষ দর্পণ
সকল কারিগরি সহায়তায়ঃ ক্রিয়েটিভ ডিজাইন
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF