Logo
প্রিন্টের তারিখ: 13 June 2026 | প্রকাশের তারিখ: Jun 13, 2026

সংবাদ শিরোনাম : শ্রীপুরে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ছাত্রদল নেতা রানা প্রতাপের শুভেচ্ছা

শ্রীপুরে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ছাত্রদল নেতা রানা প্রতাপের শুভেচ্ছা

উসমান গনি, শ্রীপুর (গাজীপুর) 
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শ্রীপুর উপজেলার সর্বস্তরের জনসাধারণ ও মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন ছাত্রদল নেতা রানা প্রতাপ।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, "ঈদুল আজহা আমাদের মাঝে ত্যাগের মহিমা ও ধৈর্যের শিক্ষা নিয়ে আসে। মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিজের প্রিয় বস্তুকে উৎসর্গ করার মধ্য দিয়ে ঈদুল আজহার মূল চেতনা প্রকাশ পায়। এই উৎসব আমাদের মনের হিংসা, বিদ্বেষ ও অহংকার পরিহার করে এক শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ সমাজ গঠনে অনুপ্রাণিত করে।"
তিনি আরও বলেন, "ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। শ্রীপুরসহ দেশের প্রতিটি মানুষের ঘরে ঘরে এই ঈদ বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ। দেশের এই চলমান পরিস্থিতিতে আমরা যেন সমাজের অবহেলিত ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দকে সবার মাঝে ভাগ করে নিতে পারি, সেটাই হোক আমাদের অঙ্গীকার।"
শুভেচ্ছা বার্তার শেষাংশে তিনি শ্রীপুরের সর্বস্তরের মানুষের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং সবাইকে স্বাস্থ্যবিধি মেনে সুন্দর ও নিরাপদভাবে ঈদ উদযাপনের আহ্বান জানান।
© সকল কিছুর স্বত্বাধিকারীঃ নির‌পেক্ষ দর্পণ
সকল কারিগরি সহায়তায়ঃ ক্রিয়েটিভ ডিজাইন
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF