Logo
প্রিন্টের তারিখ: 29 July 2026 | প্রকাশের তারিখ: Jul 29, 2026

সংবাদ শিরোনাম : মেঘনা নদী দিয়ে অবৈধ ভাবে যাএী পারাপার কালে,কোস্ট গার্ডের হাতে দু'টি স্টিল বডি সহ তিনজন আটক।

মেঘনা নদী দিয়ে অবৈধ ভাবে যাএী পারাপার কালে,কোস্ট গার্ডের হাতে  দু'টি স্টিল বডি সহ তিনজন আটক।

বনি আমিন(ভোলা)
আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে নৌপথে নিরাপত্তা জোরদারে যৌথ অভিযান চালিয়ে ২টি স্টিল বডি ট্রলারসহ ৩ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
২৭ মে  বুধবার সকাল ৭টায় কোস্ট গার্ড স্টেশন ইলিশা ও ভোলা বিআইডব্লিউটিএ’র যৌথ উদ্যোগে ভোলা সদর থানাধীন ইলিশা লঞ্চ ঘাট সংলগ্ন মেঘনা নদীতে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে লক্ষ্মীপুর-ইলিশা নৌরুটে স্টিল বডি ট্রলার দিয়ে অবৈধভাবে যাত্রী পারাপারের সময় ২টি ট্রলারসহ ৩ জনকে আটক করা হয়।  
জব্দকৃত ট্রলার ও আটকৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য বিআইডব্লিউটিএ’র কাছে হস্তান্তর করা হয়েছে
© সকল কিছুর স্বত্বাধিকারীঃ নির‌পেক্ষ দর্পণ
সকল কারিগরি সহায়তায়ঃ ক্রিয়েটিভ ডিজাইন
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF