Logo
প্রিন্টের তারিখ: 31 July 2026 | প্রকাশের তারিখ: Jul 30, 2026

সংবাদ শিরোনাম : শ্রীপুরে মাদ্রাসা ছাত্রীকে ধ-র্ষ-ণ চেষ্টার অভিযোগে ইমাম আ'টক

শ্রীপুরে মাদ্রাসা ছাত্রীকে ধ-র্ষ-ণ চেষ্টার অভিযোগে ইমাম আ'টক
নিজস্ব প্রতিনিধি,
গাজীপুরের শ্রীপুরে ১০ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রীকে ধ'র্ষ'ণে'র চেষ্টার অভিযোগে এক মসজিদের ইমামকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ।
লোহাগাছ এলাকা থেকে অভিযুক্ত ইমাম খোরশেদ আলমকে আটক করে। তিনি বৈরাগীরচালা মসজিদের ইমাম হিসেবে দায়িত্বরত ছিলেন।
জানা গেছে, ভুক্তভোগী শিশুটির বাবা সৌদি প্রবাসী এবং মা এক বছর আগে পরিবার ছেড়ে চলে যান। বাড়িতে মা-বাবার এই অনুপস্থিতির সুযোগ নিয়েই অভিযুক্ত খোরশেদ আলম শিশুটিকে ধ'র্ষ'ণের চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তাকে আটক করে।
এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
© সকল কিছুর স্বত্বাধিকারীঃ নির‌পেক্ষ দর্পণ
সকল কারিগরি সহায়তায়ঃ ক্রিয়েটিভ ডিজাইন
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF