আহসান হাবিব,তারাকান্দা (ময়মনসিংহ):
ময়মনসিংহের তারাকান্দায়, স্বৈরতন্ত্র,ফ্যাসিবাদ,ফ্যাসিস্ট সরকারের পতনে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) বিকেলে আনন্দ র্যালী টি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়।
র্যালী শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ (মউক) চেয়ারম্যান ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার।
তারাকান্দা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আসাদুল হক মন্ডলের সঞ্চালনায় আরও বক্তব্য ময়মননিসংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক সাইফুল ইসলাম কামাল,উত্তর জেলা মৎস্য জিবিদলের সভাপতি হযরত আহম্মেদ সাকিব,তারাকান্দা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম তালুকদার,যুগ্ম আহবায়ক আব্দুল মালেক,কাজি আব্দুল বাতেন,রাসেল মন্ডল,শহিদুল ইসলাম মন্ডল,গালাগাও ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান ইয়াসিন আলী,যুবদল নেতা মোস্তুফা শেখ,মোজাম্মেল,ফরিদ আহমেদ,সজিব মাষ্টার,মোশারফ হোসেন,তারাকান্দা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নিশাদ আহম্মেদ সাদ্দাম,যুগ্ম আহবায়ক এ.এইচ.এম জুয়েল প্রমূখ।