Logo
প্রিন্টের তারিখ: 05 August 2026 | প্রকাশের তারিখ: Aug 5, 2026

সংবাদ শিরোনাম : দক্ষিণ গফরগাঁও হেল্পলাইনের উদ্যোগে ফটো কনটেন্ট প্রতিযোগিতার পুরস্কার বিতরণ,সভাঅনুষ্ঠিত

দক্ষিণ গফরগাঁও হেল্পলাইনের উদ্যোগে ফটো কনটেন্ট প্রতিযোগিতার পুরস্কার বিতরণ,সভাঅনুষ্ঠিত
নিজস্ব সংবাদদাতা:
দক্ষিণ গফরগাঁও হেল্পলাইনের উদ্যোগে মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৪টায় ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁওয়ের কান্দিপাড়ায় অবস্থিত আব্দুর রহমান ডিগ্রি কলেজে ফটো কনটেন্ট প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ গফরগাঁও হেল্পলাইনের অ্যাডমিন তাশরিফ আহমাদ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্ধুপ্রতিম স্বেচ্ছাসেবী সংগঠন গফরগাঁও হেল্পলাইনের অর্থ সম্পাদক ইয়াসিন সাবেত।

এ সময় দক্ষিণ গফরগাঁও হেল্পলাইনের মডারেটর শিপুল আহমেদ, হাবিবুল বাশার, শেখ ফয়সাল, মেহেদি হাসান সানী, রফিক শেখ, জোবায়েত হোসেন রিমন, আবিদ হাসান ওমি, আল মামুন বাবু ও মৌ খান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ফটো কনটেন্ট প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন রাকিবুল হাসান, দ্বিতীয় স্থান অর্জন করেন রাকিবুল হাসান রাব্বি এবং তৃতীয় স্থান অর্জন করেন লাবিব হাসান।

মতবিনিময় সভায় বক্তারা দক্ষিণ গফরগাঁও উপজেলায় মানবিক ও সামাজিক কর্মকাণ্ড আরও গতিশীল করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, সমাজের কল্যাণে তরুণদের সম্পৃক্ত করে বৃক্ষরোপণ, পরিবেশ সংরক্ষণ, শিক্ষা, স্বেচ্ছাসেবা ও বিভিন্ন মানবিক কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।

সভা শেষে অংশগ্রহণকারীরা দক্ষিণ গফরগাঁওকে একটি মানবিক, সবুজ ও স্বেচ্ছাসেবাবান্ধব জনপদ হিসেবে গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারীঃ নির‌পেক্ষ দর্পণ
সকল কারিগরি সহায়তায়ঃ ক্রিয়েটিভ ডিজাইন
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF