Logo
প্রিন্টের তারিখ: 02 August 2026 | প্রকাশের তারিখ: Aug 2, 2026

সংবাদ শিরোনাম : বেড়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বেড়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
আবুজর গিফারী, পাবনা সংবাদদাতা:
পাবনার বেড়ায় যথাযোগ্য মর্যাদায় "জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬" উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
​আজ রবিবার (২ আগস্ট ২০২৬) সকাল ১১:০০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব রুনাল্ট চাকমা।
​​দিবসটি সুষ্ঠু, সুন্দর ও সফলভাবে উদযাপনের জন্য সভায় সর্বসম্মতিক্রমে বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি গ্রহণ করা হয়:
​সকাল ০৭:০০ টা: জুলাই শহীদ খোকনের কবরে পুষ্পস্তবক অর্পণ ও বিশেষ দোয়া।
​সকাল ১০:৩০ টা: উপজেলা পরিষদ সভাকক্ষে আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী।
​জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা। এছাড়াও ​বিভিন্ন মসজিদ ও মন্দিরে বিশেষ প্রার্থনা ও দোয়া, ​শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং ​বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য প্রীতিভোজের আয়োজন।
​উপস্থিতিবৃন্দ:
সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, বীর জুলাই যোদ্ধাগণ, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারীঃ নির‌পেক্ষ দর্পণ
সকল কারিগরি সহায়তায়ঃ ক্রিয়েটিভ ডিজাইন
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF