Logo
প্রিন্টের তারিখ: 31 July 2026 | প্রকাশের তারিখ: Jul 31, 2026

সংবাদ শিরোনাম : নড়াইলে চার দলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত।

নড়াইলে চার দলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত।
মো তুহিন মোল্লা,নড়াইল সংবাদদাতা:
ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল মাদক ছেড়ে খেলতে চল এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলের চারদলীয় ফুটবল টুর্নামেন্টের এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। 
শুক্রবার (৩১ জুলাই) বিকেলে ফাইনাল খেলায় দলজিৎপুর একাদশকে ১-০ গোলে হারিয়ে হোসেনপুর এক্সপ্রেস চ্যাম্পিয়ন হয়। নড়াইল সদর উপজেলার শাহাবাদ এর দলজিৎপুরের যুব সমাজের উদ্যোগে দলজিৎপুর সরকারি প্রাথমিক স্কুল মাঠে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নড়াইল প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মো: নূরতাজুল ইসলাম সৈকত।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নড়াইল জেলা শাখার সেক্রেটারি হাফেজ রোমান শেখ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান যুবসমাজকে সঠিক পথে রাখতে হলে তাদের মাঠমুখী করতে হবে। মোবাইল গেমসের ক্ষতিকর আসক্তি থেকে তরুণদের বের করে এনে তাদের শারীরিক কসরত ও খেলাধুলার সাথে সম্পৃক্ত করা।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক আশিকুর রহমান সৌরভ, নড়াইল সদর উত্তর থানা ছাত্রশিবিরের সভাপতি এইচ.এম. আবু তাহের।

খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। খেলা দেখতে স্থানীয় বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক মাঠে উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারীঃ নির‌পেক্ষ দর্পণ
সকল কারিগরি সহায়তায়ঃ ক্রিয়েটিভ ডিজাইন
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF