Logo
প্রিন্টের তারিখ: 31 July 2026 | প্রকাশের তারিখ: Jul 31, 2026

সংবাদ শিরোনাম : মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে: মির্জা ফখরুল

মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে: মির্জা ফখরুল
রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতা: 
সকলকে নিয়ে মাদকবিরোধী অভিযানকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে মাদক বিরোধী সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শুধু মাত্র আইন ও শাস্তি দিয়ে মাদক নির্মূল করা সম্ভব না। মাদককে নির্মূল করতে হলে সমাজের সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, মাদক নির্মূলে আমরা কিছু পদক্ষেপ গ্রহণ করেছি যে পদক্ষেপগুলোর মাধ্যমে আমরা আশা করি ইতিবাচক ফলাফল পাওয়া যাবে।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন সহ অন্যান্যরা।
© সকল কিছুর স্বত্বাধিকারীঃ নির‌পেক্ষ দর্পণ
সকল কারিগরি সহায়তায়ঃ ক্রিয়েটিভ ডিজাইন
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF