Logo
প্রিন্টের তারিখ: 28 July 2026 | প্রকাশের তারিখ: Jul 28, 2026

সংবাদ শিরোনাম : মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে গাজীপুর জেলা শ্রমিক দলের শরীফুল ইসলামের সংবাদ সম্মেলন।

মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে গাজীপুর জেলা শ্রমিক দলের শরীফুল ইসলামের সংবাদ সম্মেলন।
শ্রীপুর,গাজীপুর প্রতিবেদক,
‎সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তেলিহাটি ইউনিয়নের দেওচালা গ্রামের সজীব মিয়াকে আহত করার ঘটনায় নিজের নাম জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন গাজীপুর জেলা শ্রমিক দলের সদস্য-আহ্বায়ক কমিটির সদস্য শরিফুল ইসলাম সরকার এমসি বাজার এলাকায় তার নিজ বাড়িতে, ২৬ জুলাই(রবিবার) ২০২৬ তারিখে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তিনি প্রকাশিত সংবাদগুলোকে ‘সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেন।
‎সংবাদ সম্মেলনে শরিফুল ইসলাম সরকার বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আমি ভাইস চেয়ারম্যান পদে একজন প্রার্থী। আমার রাজনৈতিক অবস্থানে ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল এবং কতিপয় স্বার্থান্বেষী গোষ্ঠী আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে গণমাধ্যম কর্মীদের কাছে মিথ্যা তথ্য সরবরাহ করে সংবাদ প্রকাশ করিয়েছে।
‎তিনি আরও স্পষ্ট করেন যে, সজীব মিয়াকে মারধরের ঘটনার সাথে তিনি বা তার কোনো সহযোগী কোনোভাবেই যুক্ত ছিলেন না। বরং বিভিন্ন মাধ্যমে তিনি জানতে পেরেছেন যে, সজীব মিয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দায়ের করা হত্যা মামলার এজাহারভুক্ত একজন আসামি। মামলার আসামি হয়েও সে প্রকাশ্যে ঘুরে বেড়ানোর সময় উত্তেজিত জনতা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে বলে তিনি উল্লেখ করেন।
‎শরিফুল ইসলাম সরকার বলেন, এ ধরনের অপপ্রচার তার দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক মর্যাদাকে ক্ষুণ্ণ করেছে। তিনি এই মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দায়িত্বশীল গণমাধ্যম কর্মীদের ভবিষ্যতে কোনো সংবাদ প্রচারের আগে যথাযথভাবে তথ্য যাচাই করার অনুরোধ করেন।
‎তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এই অপপ্রচারের নেপথ্যে যারা জড়িত, তাদের বিরুদ্ধে তিনি খুব শীঘ্রই আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। এছাড়া তিনি দেশবাসীকে এসব মিথ্যা সংবাদে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।
© সকল কিছুর স্বত্বাধিকারীঃ নির‌পেক্ষ দর্পণ
সকল কারিগরি সহায়তায়ঃ ক্রিয়েটিভ ডিজাইন
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF