Logo
প্রিন্টের তারিখ: 29 July 2026 | প্রকাশের তারিখ: Jul 28, 2026

সংবাদ শিরোনাম : বেড়ায় ভূমি বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত: সাধারণ মানুষের স্বস্তি প্রকাশ

বেড়ায় ভূমি বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত: সাধারণ মানুষের স্বস্তি প্রকাশ
আবুজর গিফারী, পাবনা সংবাদদাতা:
পাবনার বেড়া উপজেলায় সাধারণ জনগণের ভূমি সংক্রান্ত নানাবিধ সমস্যার সমাধান ও সেবা ত্বরান্বিত করতে এক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। উক্ত গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা প্রশাসক, কালেক্টর ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আমিনুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেড়া উপজেলা নির্বাহী অফিসার রুনাল্ট চাকমা, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নুরেন মায়িশা খান, বেড়া মডেল থানার পুলিশ ইন চার্জ (ওসি) নয়ন কুমার সরকার। 
​আজ ২৩ জুলাই (বৃহস্পতিবার) সকাল ১১ ঘটিকায় উপজেলার নতুন ভারেঙ্গা ইউনিয়ন (বর্তমান কৈটোলা) ভূমি অফিসে এই ভূমি বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত হয়।
​গণশুনানিতে সরাসরি উপস্থিত থেকে সাধারণ সেবাগ্রহীতাদের নামজারি, খতিয়ান সংশোধন, ভূমি উন্নয়ন করসহ বিভিন্ন জটিলতা ও অভিযোগের কথা শুনেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন পাবনার জেলা প্রশাসক।
​অনুষ্ঠানে স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি ও সাধারণ ভূমিসেবা প্রার্থীরা উপস্থিত ছিলেন। গণশুনানিতে ভূমি সেবায় স্বচ্ছতা আনয়ন এবং হয়রানি মুক্ত সেবা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারীঃ নির‌পেক্ষ দর্পণ
সকল কারিগরি সহায়তায়ঃ ক্রিয়েটিভ ডিজাইন
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF