Logo
প্রিন্টের তারিখ: 31 July 2026 | প্রকাশের তারিখ: Jul 30, 2026

সংবাদ শিরোনাম : জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত

জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত
এনামুল হক,ফরিদপুর উপজেলা (পাবনা) 
জুলাই শহীদ দিবস-২০২৬ পালন উপলক্ষে পাবনার ফরিদপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ফরিদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে ইমামা বানিন। অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার ভুমি মাহমুদা সুলতানা,ফরিদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম বকুল এবং উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল হাকিম খান।
আলোচনা সভায় জুলাই আন্দোলনের বীর শহীদদের আত্মত্যাগ, আন্দোলনে অংশগ্রহণকারী জুলাই যোদ্ধাদের অবদান এবং তৎকালীন ফ্যাসিবাদী সরকারের কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা হয়। বক্তারা শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তাদের অবদান তুলে ধরেন।
অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী সমিতির সভাপতি, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক, মসজিদের ইমাম, জুলাই যোদ্ধা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে জুলাই আন্দোলনের শহীদদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারীঃ নির‌পেক্ষ দর্পণ
সকল কারিগরি সহায়তায়ঃ ক্রিয়েটিভ ডিজাইন
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF