Logo
প্রিন্টের তারিখ: 02 August 2026 | প্রকাশের তারিখ: Aug 2, 2026

সংবাদ শিরোনাম : ভোলায় শিক্ষা মন্ত্রীর পদত্যাগ দাবিতে মানববন্ধন, আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে পুলিশ

ভোলায় শিক্ষা মন্ত্রীর পদত্যাগ দাবিতে মানববন্ধন, আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে পুলিশ
বনি আমিন(স্টাফ রিপোর্টার)
সম্প্রতি শিক্ষা খাতের নানা ইস্যুতে ক্ষোভের জেরে ভোলায় শিক্ষা মন্ত্রীর পদত্যাগ দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।একই সাথে আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে ছিল ভোলা জেলা পুলিশ।

বুধবার সকালে ভোলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধনে কিছুসংখক শিক্ষার্থী অংশ নেন। বক্তারা শিক্ষা ব্যবস্থার সংস্কার ও শিক্ষা মন্ত্রীর পদত্যাগের দাবি জানান।

বক্তারা বলেন, শিক্ষা নিয়ে অব্যবস্থাপনা ও সিদ্ধান্তহীনতায় শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়েছে। দ্রুত পদক্ষেপ না নিলে আন্দোলন আরও কঠোর হবে।
মানববন্ধনকে কেন্দ্র করে ভোলা সদর মডেল থানা পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। অতিরিক্ত পুলিশ মোতায়েন করে যান চলাচল স্বাভাবিক রাখা হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা নেই। তবে আইনশৃঙ্খলা পরিপন্থী কোনো কাজ কঠোর হাতে দমন করা হবে।

ভোলার অতিরিক্ত পুলিশ সুপার বলেন, সবার বাকস্বাধীনতা আছে। কিন্তু রাস্তা বন্ধ করে জনভোগান্তি বা বিশৃঙ্খলা করলে পুলিশ কঠোর ব্যবস্থা নেবে।
© সকল কিছুর স্বত্বাধিকারীঃ নির‌পেক্ষ দর্পণ
সকল কারিগরি সহায়তায়ঃ ক্রিয়েটিভ ডিজাইন
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF