বনি আমিন(স্টাফ রিপোর্টার)
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে ফের সফল অভিযান চালালো ভোলা সদর পূর্ব ইলিশা তদন্ত কেন্দ্র পুলিশ। ইনচার্জ বশির আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে২০০পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজাসহ এক যুবককে আটক করা হয়েছে।
মঙ্গলবার রাত ৮ দিকে ইলিশা ঘাট এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ইলিশা তদন্ত কেন্দ্র। অভিযানে নেতৃত্ব দেন তদন্ত কেন্দ্রের ইনচার্জ বশির আলম। তার সাথে ছিলেন এসআই সাইফুল ও সঙ্গীয় ফোর্স।
অভিযান চলাকালে সন্দেহভাজন এক ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করা হয়। তল্লাশিতে তার কাছ থেকে ২০০পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়।
আটকৃত যুবক ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের বাসিন্দা। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ইলিশা তদন্ত কেন্দ্রের ইনচার্জ বশির আলম বলেন, “মাননীয় এসপি স্যারের নির্দেশে ইলিশাকে মাদকমুক্ত করতে আমরা কঠোর অবস্থানে আছি। মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তার এই কঠোর অবস্থানের কারণে ইলিশা এলাকায় মাদক কারবারিদের মাঝে আতংক বিরাজ করছে বলে স্থানীয়রা জানিয়েছেন।