এইচ এম নাসির উদ্দিন,ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে হতদরিদ্র পরিবারের মাঝে অটোরিকশা বিতরণ করা হয়েছে। আজ রবিবার সকালে পৌর চত্বরে ছয়টি পরিবারের হাতে ৫ লাখ ৩০ হাজার টাকার এ অটোরিকশা তুলে দেওয়া হয়। অটোরিকশা তুলে দেন প্রধান অতিথি পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. কাওছার হোসেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মোঃ বশির গাজী, শহর সমাজসেবা অফিসার খান জসীম উদ্দিন, পৌর সচিব শাহীন সুলতানা।
পৌরসভার আয়োজনে ও শহর সমাজসেবা কার্যালয়ের সহযোগিতায় দরিদ্র মানুষদের ভিক্ষাবৃত্তিতে না গিয়ে বিকল্প উপায়ে উপার্জন করে পুনর্বাসন করতে ছয়টি পরিবারকে একটি করে নতুন অটোরিকশা দেয়া হয়।
প্রত্যেক পরিবারকে ৮৮ হাজার টাকা মূল্যের একটি করে নতুন অটোরিকশার দেওয়া হয়।যা তাদের দৈনন্দিন জীবনে স্বনির্ভরতা অর্জনে সহায়ক হবে।