Logo
প্রিন্টের তারিখ: 28 July 2026 | প্রকাশের তারিখ: Jul 28, 2026

সংবাদ শিরোনাম : টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে সেবারমান উন্নয়নে তথ্যপ্রযুক্তি মন্ত্রীর মিটিং

টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে সেবারমান  উন্নয়নে  তথ্যপ্রযুক্তি মন্ত্রীর মিটিং
হাফিজুর রহমান,টাঙ্গাইল সংবাদদাতা:
টাঙ্গাইল, ১১জুলাই ২০২৬: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, এমপি টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতিত্ব করেন।

সভায় হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন, ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের প্রাপ্যতা, পরিচ্ছন্নতা, নিরাপত্তা এবং অবকাঠামোগত উন্নয়ন নিয়ে আলোচনা হয়।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার স্বাস্থ্যখাতের উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। উন্নত, জনবান্ধব ও হয়রানিমুক্ত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি হাসপাতালের বিদ্যমান সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন।

সভায় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারীঃ নির‌পেক্ষ দর্পণ
সকল কারিগরি সহায়তায়ঃ ক্রিয়েটিভ ডিজাইন
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF