এইচ এম নাসির উদ্দিন,ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া বাজার ব্যবসায়ী কল্যান সমিতির সভা অনুষ্ঠিত হয়েছে।
কাঠালিয়া সদরের মরহুম সিকদার মোঃ ফারুক হলরুমে গতকাল শুক্রবার রাত ৯টায় এ সভা অনুষ্ঠিত হয়। বাজারের ব্যবসায়ী মোঃ জলিলুর রহমান আকনের সভাপতিত্বে এ সময় বাজারের বিভিন্ন সমস্যা নিয়ে বক্তব্য রাখেন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আজিম সিকদার, সাবেক দপ্তর সম্পাদক মোঃ আমির হোসেন, সদস্য মোঃ লিটন মিয়া, মোঃ বাবু সিকদার, মোঃ মাছুম খান আসাদ, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ স্বপন মিয়া ও দিপু শীলসহ অনেকে। এ সময় বক্তারা কাঠালিয়া বাজারে সিসি ক্যামেরা, পাবলিক ট্রয়লেট প্রসাব খানা, টিউবয়েল স্থাপন করার কথা ও অতি দ্রুত একটি কমিটি গঠন করার কথা তুলে ধরেন।