Logo
প্রিন্টের তারিখ: 08 August 2026 | প্রকাশের তারিখ: Aug 8, 2026

সংবাদ শিরোনাম : চৈতারভিটা বাজার মালিক সমিতির কমিটি গঠন: সভাপতি মাহতাব উদ্দিন গরম,সম্পাদক সবুজ

চৈতারভিটা বাজার মালিক সমিতির কমিটি গঠন: সভাপতি মাহতাব উদ্দিন গরম,সম্পাদক সবুজ
মোঃ জজ মিয়া,(কিশোরগঞ্জ) জেলা সংবাদদাতা:
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের ঐতিহ্যবাহী চৈতারভিটা সাপ্তাহিক একতা বাজার মালিক সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে মাহতাব উদ্দিন (গরম) পুনরায় সভাপতি এবং মোঃ সবুজ মিয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (১০ জুলাই) বাদ জুমআ বাজার মালিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় তিন বছর মেয়াদি ২১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
সভায় বাজারের ২০১ জন সদস্যের সর্বসম্মত মতামত ও সমর্থনের ভিত্তিতে নতুন কমিটি অনুমোদন করা হয়।
নবগঠিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে ফজলুর রহমান মিলিটারি, সহ-সভাপতি হিসেবে মোঃ আসাদ মেম্বার এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ডা. মোঃ কাঞ্চন দায়িত্ব পেয়েছেন। এছাড়া তিনজনকে কোষাধ্যক্ষ (ক্যাশিয়ার) এবং অন্যান্যদের নির্বাহী সদস্য করে পূর্ণাঙ্গ ২১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
উল্লেখ্য, মাহতাব উদ্দিন (গরম) দীর্ঘ ২৩ বছর ধরে সুনামের সঙ্গে চৈতারভিটা সাপ্তাহিক একতা বাজার মালিক সমিতির সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। তার নেতৃত্বের ধারাবাহিকতায় সন্তুষ্ট হয়ে বাজারের সদস্যরা আবারও তার প্রতি আস্থা রেখে সভাপতি নির্বাচিত করেছেন।
কমিটি গঠন শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ বাজারের সার্বিক নিরাপত্তা জোরদার, অবকাঠামোগত উন্নয়ন, ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং বাজারের সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারীঃ নির‌পেক্ষ দর্পণ
সকল কারিগরি সহায়তায়ঃ ক্রিয়েটিভ ডিজাইন
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF