Logo
প্রিন্টের তারিখ: 05 August 2026 | প্রকাশের তারিখ: Aug 4, 2026

সংবাদ শিরোনাম : গাজীপুরে শ্রীপুরে দক্ষিণ গফরগাঁও ছাত্রলীগের মিছিলের চেষ্টা: বিএনপি নেতাদের নেতৃত্বে ৬ জন আটক

গাজীপুরে শ্রীপুরে দক্ষিণ গফরগাঁও  ছাত্রলীগের মিছিলের চেষ্টা: বিএনপি নেতাদের নেতৃত্বে ৬ জন আটক
মোঃ ফরহাদ, স্টাফ রিপোর্টার:
গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর এলাকায় মিছিলের চেষ্টা করার সময় ধাওয়া দিয়ে ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মীকে আটক করেছে স্থানীয় জনতা ও বিএনপি নেতাকর্মীরা।
​স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ গফরগাঁও ছাত্রলীগের নেতা রিয়াজুল ইসলাম রিপনের নেতৃত্বে একদল নেতাকর্মী সাতখামাইর এলাকায় জড়ো হয়ে একটি মিছিল বের করার চেষ্টা চালান। বিষয়টি টের পেয়ে বরমী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আখতারুজ্জামান শামীম, রনি মেম্বার,যুবদল নেতা রাসেল আকন্দ, জাহাঙ্গীর হোসেন,বরমী ইউনিয়ন জাসাস এর সাধারণ সম্পাদক  শাহাদাত হোসেন শিপলু সহ স্থানীয় দলীয় নেতাকর্মী এবং সাধারণ জনতা সেখানে জড়ো হন এবং তাদের ধাওয়া দেন।
​এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়ার একপর্যায়ে 
শ্রীপুর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক রাসেল আকন্দ আহত হন। মিছিলের চেষ্টা করা দলটির মধ্য থেকে ৬ জনকে অবরুদ্ধ ও আটক করতে সক্ষম হন স্থানীয়রা। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে বলে জানা গেছে।
​ঘটনার পর থেকে এলাকায় কিছুটা উত্তেজনা বিরাজ করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা
© সকল কিছুর স্বত্বাধিকারীঃ নির‌পেক্ষ দর্পণ
সকল কারিগরি সহায়তায়ঃ ক্রিয়েটিভ ডিজাইন
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF