Logo
প্রিন্টের তারিখ: 30 July 2026 | প্রকাশের তারিখ: Jul 30, 2026

সংবাদ শিরোনাম : ক্লাইমেট অ্যাকশন’প্রতিপাদ্যে পটুয়াখালীতে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

ক্লাইমেট অ্যাকশন’প্রতিপাদ্যে পটুয়াখালীতে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন
অপূর্ব সরকার,পটুয়াখালী জেলা সংবাদদাতা:
ক্লাইমেট অ্যাকশন’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে পটুয়াখালীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ অধিদপ্তরের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১০টায় পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের দরবার হলে  পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং পরিবেশবান্ধব উদ্যোগ জোরদারে করণীয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. মো. শহীদ হোসেন চৌধুরী, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নোভানা জামিল, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সরকারি দপ্তরের কর্মকর্তা, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন 
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি, বৃক্ষরোপণ এবং পরিবেশবান্ধব জীবনযাপন নিশ্চিত করার মাধ্যমে একটি টেকসই ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানান তারা।
© সকল কিছুর স্বত্বাধিকারীঃ নির‌পেক্ষ দর্পণ
সকল কারিগরি সহায়তায়ঃ ক্রিয়েটিভ ডিজাইন
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF