Logo
প্রিন্টের তারিখ: 30 July 2026 | প্রকাশের তারিখ: Jul 30, 2026

সংবাদ শিরোনাম : ঝালকাঠি পৌরপ্রশাসকের ১২ লাখ টাকার পাঁচ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

ঝালকাঠি পৌরপ্রশাসকের ১২ লাখ টাকার পাঁচ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন
   এইচ এম নাসির উদ্দিন,ঝালকাঠি প্রতিনিধিঃ
নাগরিক সেবা সহজ ও আধুনিক করতে ঝালকাঠি পৌরসভায় বাস্তবায়ন হচ্ছে ব্যাপক উন্নয়ন প্রকল্প। ১২ লাখ টাকা ব্যয়ে পাঁচটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন পৌর প্রশাসক মো. কাওসার হোসেন।
 ৭ জুলাই মঙ্গলবার  দুপুরে শীতলাখোলা বৈকালীন সবজি বাজারে নবনির্মিত শেড, লঞ্চঘাট খেয়াঘাট এলাকায় ইউনিব্লক সড়ক এবং শহরের লিচুবাগান এলাকার ডিসি পার্ক সংলগ্ন একটি সড়কসহ মোট পাঁচটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন ।
উদ্বোধন শেষে পৌর প্রশাসক মো. কাওসার হোসেন বলেন, নাগরিকদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং পৌর এলাকার অবকাঠামোকে আরও আধুনিক করতেই এসব প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। বর্তমানে পৌরসভার বিভিন্ন এলাকায় আরও বেশ কয়েকটি উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে।
এ পাঁচটি প্রকল্প বাস্তবায়নে ১২ লাখ টাকা ব্যয় হয়েছে। ভবিষ্যতেও পর্যায়ক্রমে পৌরবাসীর চাহিদা অনুযায়ী আরও উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারীঃ নির‌পেক্ষ দর্পণ
সকল কারিগরি সহায়তায়ঃ ক্রিয়েটিভ ডিজাইন
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF